সুন্নী আকিদাসম্পন্ন ইমাম-মুয়াজ্জিন নিয়োগ বিজ্ঞপ্তি – পশ্চিম শাকপুরা, বোয়ালখালী, চট্টগ্রাম – বেতন আলোচনা সাপেক্ষে
বিসমিল্লাহির রাহমানির রাহিম। নূর আল-মদিনা জামে মসজিদ, ১নং ওয়ার্ড, পশ্চিম শাকপুরা, বোয়ালখালী, চট্টগ্রাম, চট্টগ্রাম বিভাগ। পদবি: ইমাম-মুয়াজ্জিন। নূর আল-মদিনা জামে মসজিদের দায়িত্ব পালনের জন্য একজন সুন্নি আকিদা সম্পন্ন, অভিজ্ঞ, দায়িত্বশীল, সুমিষ্ট ও সুন্দর কণ্ঠস্বর সম্বলিত ইমাম-মুয়াজ্জিন নিয়োগ নেওয়া হবে। আগ্রহী প্রার্থীর যে সকল যোগ্যতা থাকতে হবে: সুন্নী আকিদা হওয়া ও পূর্ণ এক মুষ্টি দাঁড়ি থাকা ওয়াজিব সাথে সুন্নাত অনুযায়ী চলা; পাঁচ বছর এই দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকা ও সুন্দর চরিত্রের অধিকারী হওয়া; কুরআনের হাফেজ হওয়া ও আলিয়া মাদ্রাসা থেকে ন্যূনতম আলিম পাশ করা; নামাযের সকল মাসায়েল জানা ও সুন্দর কণ্ঠস্বরে আজান ও নামাজ পড়ানো; বিবাহিত হওয়া (নিজের ও মা-বাবার NID Card এর কপি সঙ্গে রাখতে হবে)। যে সব দায়িত্ব পালন করতে হবে: সুন্দর কণ্ঠস্বরে পাঁচ ওয়াক্ত আযান দেওয়া; ধীরগতিতে একনিষ্ঠতার সহিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো; সকালবেলায় ফোরকানিয়া মাদ্রাসায় পড়ানো; এলাকাবাসীর সব জায়েজ ও ধর্মীয় কাজে সাড়া দেওয়া; মসজিদ ভিত্তিক যেকোনো কাজে কমিটির সাথে পরামর্শ করা। বিঃদ্রঃ থাকা-খাওয়ার সুব্যবস্থা রয়েছে। আর বেতন উভয় পক্ষের আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। নিবেদক: মসজিদ পরিচালনা কমিটি, নূর আল-মদিনা জামে মসজিদ। বিশেষ প্রয়োজনে: মাওলানা মুহাম্মদ সাহাব উদ্দিন আল-কাদেরী। খতিব: নূর আল-মদিনা জামে মসজিদ, বোয়ালখালী।
যোগাযোগ: ০১৮১৩৩৮৮*** 🔒, ০১৮১১৮৫২*** 🔒, ০১৪০৭১৪৪*** 🔒
বিশেষ প্রয়োজনে (মোবাইল): ০১৮৬৬৮২৯*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
যোগাযোগ: ০১৮১৩৩৮৮*** 🔒, ০১৮১১৮৫২*** 🔒, ০১৪০৭১৪৪*** 🔒
বিশেষ প্রয়োজনে (মোবাইল): ০১৮৬৬৮২৯*** 🔒
