ইমাম নিয়োগ বিজ্ঞপ্তি | ঠিকানা: বাকীহাটি, নাঙ্গলকোট উপজেলা, কুমিল্লা জেলা, চট্টগ্রাম বিভাগ | বেতন: আলোচনা সাপেক্ষে
বিসমিল্লাহির রাহমানির রাহিম। ঐতিহ্যবাহী কুমিল্লা জেলা নাঙ্গলকোট উপজেলাধীন বাকীহাটি কেন্দ্রীয় জামে মসজিদের জন্য একজন ইমাম আবশ্যক। আগ্রহী প্রার্থীদের আগামী ২৫/১১/২০২৬ ইং তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ কমিটির সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল। শিক্ষাগত যোগ্যতা: ১. আলেম পাশ। ২. কোরআনে হাফেজ। সু-মধুর কণ্ঠের অধিকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রয়োজনীয় কাগজপত্র: ১. শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি। ২. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। ৩. পাসপোর্ট সাইজের দুই কপি ছবি। থাকা, খাওয়া ও সম্মানি ভাতা আলোচনা সাপেক্ষে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন: ০১৭২৮৫৬৪*** 🔒।
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
