পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন
মসজিদের নিয়োগ

সুন্নী ইমাম নিয়োগ বিজ্ঞপ্তি – সৈয়দকাঠী, বানারীপাড়া, বরিশাল – হাদিয়া ও অন্যান্য বিষয় আলোচনা সাপেক্ষে

বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী গ্রামের একটি মসজিদের জন্য জরুরি ভিত্তিতে একজন ইমাম প্রয়োজন। সুন্নী ইমাম হলে ভালো হয়। জুম্মা সহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়াতে হবে এবং আলাদা মুয়াজ্জিন রয়েছে। ইমাম সাহেবকে সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেওয়া হবে। ইমামের থাকা এবং খাওয়া সম্পূর্ণ ফ্রি। মসজিদ টাইলস করা একতলা, এর সাথে ওযু খানা, ওয়াশরুম, টিউবওয়েল রয়েছে। হাদিয়া এবং অন্যান্য বিষয় আলোচনা সাপেক্ষে। লোকেশন: জেলা: বরিশাল, উপজেলা: বানারীপাড়া, গ্রাম: সৈয়দকাঠী। ঢাকা বা বাংলাদেশের যেকোনো স্থান থেকে আসলে বরিশাল যাওয়ার আগেই বাস থেকে নেমে অটো নিয়ে লোকেশনে আসতে পারবেন।
যোগাযোগ: WhatsApp: 01320850*** 🔒, IMO: 01320850*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ মহিলা মাদ্রাসার নিয়োগ