জুম্মার খতিব নিয়োগ বিজ্ঞপ্তি – ব্রাক্ষণগ্রাম, কসবা, ব্রাক্ষণবাড়িয়া, চট্টগ্রাম বিভাগ – সম্মানী আলোচনা সাপেক্ষে
ব্রাক্ষণগ্রাম দক্ষিণপাড়া বায়তুন নূর জামে মসজিদ, ঠিকানা: ব্রাক্ষণগ্রাম, কসবা, ব্রাক্ষণবাড়িয়া, চট্টগ্রাম বিভাগের জন্য একজন যোগ্য, আমলদার ও সুমিষ্টভাষী জুম্মার খতিব নিয়োগ করা হবে। যোগ্যতা ও শর্তাবলী: প্রার্থীকে অবশ্যই সুন্নতের অনুসারী, মার্জিত আচরণ ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাস অথবা কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস হতে হবে। কুরআন-হাদিসের সঠিক ব্যাখ্যাসহ সামাজিক বিষয়ে বাস্তব ধারণা বহন ও সুমিষ্ট ভাষায় প্রদানে পারদর্শী হতে হবে। অভিজ্ঞতা: হাফেজ এবং খতিব হিসেবে পূর্ব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সম্মানী: আলোচনা সাপেক্ষে। আগ্রহী প্রার্থীদের সংক্ষিপ্ত পরিচয়, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার তথ্যসহ নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
যোগাযোগ: 01771420*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
যোগাযোগ: 01771420*** 🔒
