পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন
মসজিদের নিয়োগ

ইমাম নিয়োগ বিজ্ঞপ্তি – শিক্ষাকপল্লী, কিশোরগঞ্জ – সম্মানী ভাতা আলোচনা সাপেক্ষে

বায়তুল মকছুদ জামে মসজিদ, হিমাগার রোড, শিক্ষাকপল্লী, কিশোরগঞ্জ-এর জন্য একজন যোগ্য ও অভিজ্ঞ ইমাম নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নিকট থেকে নিয়োগ কমিটির বরাবর আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম দাওরায়ে হাদিস হতে হবে এবং হাফেজ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর বয়স ন্যূনতম ৩০ বছর হতে হবে; তবে অধিকতর যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন হলে বয়স শিথিলযোগ্য। এছাড়া ২–৩ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সম্মানী ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আগ্রহী প্রার্থীদের আগামী ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, মোতাবেক ১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বিকেল ৫:০০টার মধ্যে নিয়োগ কমিটির বরাবর আবেদনপত্র পৌঁছাতে হবে। আবেদনপত্রে অবশ্যই মোবাইল নম্বর উল্লেখ করতে হবে, যাতে পরীক্ষার সময় ও তারিখ জানানো যায়।
আবেদনের সঙ্গে জীবনবৃত্তান্ত ও দুই কপি রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সকল সনদের ফটোকপি, অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি (যদি থাকে) এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা:
বরাবর, নিয়োগ কমিটি, বায়তুল মকছুদ জামে মসজিদ, হিমাগার রোড, শিক্ষাকপল্লী, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৭১৪৭০৮*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ মহিলা মাদ্রাসার নিয়োগ