পেশ ইমাম নিয়োগ বিজ্ঞপ্তি – টাউন স্কুল বাইপাস সড়ক, ভাটিখানা, বরিশাল, বরিশাল বিভাগ – সম্মানী আলোচনা সাপেক্ষে
বায়তুল ওহাব জামে মসজিদ, টাউন স্কুল বাইপাস সড়ক (আবগারী অফিসের পাশের গলি), ভাটিখানা, বরিশাল, বরিশাল বিভাগ এর জন্য একজন পেশ ইমাম নিয়োগ দেয়া হবে। প্রার্থীর নিম্নলিখিত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা: হাফেজ, মাওলানা ও মুফতি। অভিজ্ঞতা: কমপক্ষে পেশ ইমাম পদে ০২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে বিবাহিত ও সুমধুর কণ্ঠের অধিকারী হতে হবে। সম্মানী ও অন্যান্য সুযোগ সুবিধা আলোচনা সাপেক্ষে। আবেদনের সাথে এক কপি ছবি সহ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নাগরিকত্বের সনদপত্র ও মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে। আবেদনপত্র আগামী ২৮/০৯/২০২৬ ইং থেকে ০৮/১০/২০২৬ ইং এর মধ্যে আহ্বায়ক নিয়োগ কমিটি বরাবরে আবেদন করার জন্য আহ্বান করা হলো। আহ্বায়ক: মোঃ আব্দুল জলিল খান, নিয়োগ কমিটি।
যোগাযোগ: ০১৭৯২২৪৩*** 🔒, ০১৫৫৭৬১৭*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
যোগাযোগ: ০১৭৯২২৪৩*** 🔒, ০১৫৫৭৬১৭*** 🔒
