পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন →
মসজিদের নিয়োগ

মুয়াজ্জিন ও খাদেম নিয়োগ বিজ্ঞপ্তি – বায়তুর রহমান জামে মসজিদ, রোড নং-৮, প্লট নং-২৮, দক্ষিণ বারিধারা আবাসিক এলাকা, রাজউক প্রজেক্ট, ঢাকা-১২১২, ঢাকা বিভাগ – আলোচনা সাপেক্ষে আকর্ষণীয় বেতন

বায়তুর রহমান জামে মসজিদ, রোড নং-৮, প্লট নং-২৮, দক্ষিণ বারিধারা আবাসিক এলাকা, রাজউক প্রজেক্ট, ঢাকা-১২২১, ঢাকা বিভাগের জন্য সম্পূর্ণ দ্বীনদার, সুন্নতের অনুসারী ও যোগ্যতাসম্পন্ন জনবল নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হচ্ছে। পদ ১ মুয়াজ্জিন, পদ সংখ্যা ২ জন। যোগ্যতা: স্বীকৃত মাদ্রাসা থেকে হাফেজ-এ-কুরআন এবং ক্বারী (তাজবিদসহ সুমধুর কণ্ঠের অধিকারী হতে হবে), কওমি মাদ্রাসা থেকে জামাতে কাফিয়া বা সমমান হতে হবে। পাঁচ ওয়াক্ত সালাতে সঠিক সময়ে আযান দেওয়া ও ইমাম সাহেবের অনুপস্থিতিতে সালাত পরিচালনায় পারদর্শী হতে হবে। রমজান মাসে খতমে তারাবিহ পড়াতে হবে। অভিজ্ঞতা: সমমানের পদে কমপক্ষে ২-৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পদ ২ খাদেম, পদ সংখ্যা ২ জন। যোগ্যতা: নূন্যতম কোরআন সহীহ-শুদ্ধভাবে পড়ার যোগ্যতা থাকতে হবে ও সুন্নতের পাবন্দি হতে হবে। অভিজ্ঞতা: সমমানের পদে কমপক্ষে ২-৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শারীরিক যোগ্যতা: সুঠাম, সুস্থ দেহের অধিকারী ও কর্মঠ হতে হবে। দায়িত্ব ও আন্তরিকতা: মসজিদের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং শৃঙ্খলা রক্ষায় অত্যন্ত আন্তরিক হতে হবে। বেতন ও সুবিধাদি: আলোচনা সাপেক্ষে আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা, থাকা ও খাওয়ার ব্যবস্থা প্রদান করা হবে। আবেদনের নিয়মাবলী: আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সনদ এবং ২ কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। আবেদনের শেষ তারিখ: আগামী ৩০/১০/২০২৬ ইং তারিখ। আবেদনপত্র সরাসরি মসজিদ কমিটির নিকট অথবা নিচে উল্লেখিত ঠিকানা/যোগাযোগ নম্বরে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হইল। যোগাযোগের ঠিকানা: স্থান বায়তুর রহমান জামে মসজিদ, রোড-০৮, প্লট-২৮, ডি.আই.টি প্রজেক্ট, মেরুল বাড্ডা, বাড্ডা, ঢাকা-১২১২। মসজিদ পরিচালনা কমিটি। আহবানে, সভাপতি।
যোগাযোগ: ০১৭১১৫৯৩*** 🔒, ০১৯৭৪৪১০*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ → মহিলা মাদ্রাসার নিয়োগ →