পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন
মসজিদের নিয়োগ

ইমাম ও খতিব নিয়োগ বিজ্ঞপ্তি – মাতুয়াইল উত্তরপাড়া, যাত্রাবাড়ী, ঢাকা – বেতন আলোচনা সাপেক্ষে

বায়তুর রহমান জামে মসজিদের জন্য একজন ইমাম ও খতিব নিয়োগ করা হবে। ঠিকানা: বায়তুর রহমান জামে মসজিদ, শহীদ আলী রোড (মোল্লা কলেজের বিপরীত পাশে), মাতুয়াইল উত্তরপাড়া, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। পদের সংখ্যা: ০১ (একজন)। মাসিক সম্মানী: আলোচনা সাপেক্ষে। বয়স: ৩০ ঊর্ধ্ব। প্রার্থীকে হাফেজে কুরআন হতে হবে। বাংলাদেশের সরকার স্বীকৃত প্রতিষ্ঠান হতে কামিল/দাওরা, মুফতী হতে হবে। বাংলা ও আরবি ভাষায় বিশুদ্ধ উচ্চারণের দক্ষতা থাকতে হবে। সুমধুর কণ্ঠে তিলাওয়াত, কুরআন ও সুন্নাহর আলোকে সমসাময়িক বিষয়ের উপর প্রাঞ্জল ভাষায় বক্তব্য প্রদানের দক্ষতা থাকতে হবে। প্রার্থীকে হানাফী মাজহাব ও আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী হতে হবে। আবেদন প্রক্রিয়া: প্রার্থীকে তার সিভি, সমস্ত একাডেমিক সার্টিফিকেট এবং অভিজ্ঞতার সত্যায়িত কপি সহ সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ব-হস্তে মুত্যাওয়াল্লী বরাবর আবেদন করতে হবে। যে কোনো প্রকার সুপারিশ তদবির প্রার্থী অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরই সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। আবেদনের শেষ সময়: ২৭ সেপ্টেম্বর ২০২৬। আবেদনপত্র পাঠানোর ঠিকানা: বায়তুর রহমান জামে মসজিদ, শহীদ আলী রোড (মোল্লা কলেজের বিপরীত পাশে), মাতুয়াইল উত্তরপাড়া, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। হাদিয়া/বেতন: আলোচনা সাপেক্ষে।
যোগাযোগ: ০১৮৩৬-৮৬৬*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ মহিলা মাদ্রাসার নিয়োগ