পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন
মসজিদের নিয়োগ

দাওরায়ে হাদিস পাশ খতিব নিয়োগ বিজ্ঞপ্তি – সীতাকুণ্ড, চট্টগ্রাম – হাদিয়া আলোচনা সাপেক্ষে

বায়তুর রিদওয়ান জামে মসজিদের জন্য একজন ভালো ও যোগ্যতাসম্পন্ন খতিব প্রয়োজন। ঠিকানা : চট্টগ্রাম, সীতাকুণ্ড থানার হাইওয়ে রোডের পাশে। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা থেকে কামিল/দাওরা পাশ হতে হবে। সুমধুর কণ্ঠস্বর, স্মার্ট, সাবলীল ও মার্জিত ভাষার অধিকারী হতে হবে। কুরআন ও সহিহ হাদিসের আলোকে বিষয়ভিত্তিক আলোচনা করার যোগ্যতা থাকতে হবে। সমাজ ও রাষ্ট্র সংস্কার এবং সমাজে প্রচলিত শিরক, বেদাত ও কুসংস্কার সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার যোগ্যতা থাকতে হবে। সমসাময়িক প্রেক্ষাপট ও বাস্তবমুখী আলোচনা করার যোগ্যতা থাকতে হবে। সহিহ ও বিশুদ্ধ আকিদার অনুসারী হতে হবে। মানুষের মাঝে ইসলামের সঠিক ব্যাখ্যা তুলে ধরে মানুষদেরকে সঠিক ইসলামের দিকে ধাবিত করার চেষ্টা করতে হবে। সুন্নি আলেম নট এলাউ। চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের হোয়াটসঅ্যাপে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, আলোচনার ভিডিও এবং কুরআন তিলাওয়াত দিয়ে আবেদন করতে হবে। হাদিয়া আলোচনা সাপেক্ষে।
যোগাযোগ: 01887922*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ মহিলা মাদ্রাসার নিয়োগ