খতিব নিয়োগ বিজ্ঞপ্তি – হরিখালী হাইস্কুল (হাঁসরাজ) কেন্দ্রীয় জামে মসজিদ, ৫নং মধুপুর ইউনিয়ন, সোনাতলা, বগুড়া
বগুড়া, সোনাতলার ৫নং মধুপুর ইউনিয়নের হরিখালী হাইস্কুল (হাঁসরাজ) কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হিসেবে শুক্রবার জুমার বয়ান ও নামাজ পড়ানোর জন্য ৬ (ছয়) সপ্তাহ/জুমা জুড়ে ৬ জন আলেম-মাওলানার পরীক্ষামূলক বয়ান, খুতবা ও নামাজের আয়োজন করা হয়। পরিশেষে মুসল্লীদের পরামর্শ ও সবার সম্মতিক্রমে উত্তরবঙ্গের বিখ্যাত বগুড়ার জামিল মাদ্রাসার মাওলানা জনাব মোঃ নাজমুল হককে অত্র মসজিদের খতিব হিসেবে অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হয়েছে। তিনি অদ্য শুক্রবার (১১/০৯/২০২৬ খ্রি.) হতে অত্র মসজিদের খতিবের দায়িত্ব পালন করবেন (ইনশাআল্লাহ)। আপনারা আমন্ত্রিত। এছাড়া মসজিদে ১ জন ইমাম (পাঁচ ওয়াক্ত), ১ জন মুয়াজ্জিন ও ১ জন খাদেম পূর্ব হতে নিয়োজিত আছেন। সভাপতি, মসজিদ কমিটি।
যোগাযোগ: ০১৭১৩-৭১৬*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
যোগাযোগ: ০১৭১৩-৭১৬*** 🔒
