পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন →
পুরুষ মাদ্রাসার নিয়োগ

হিফজুল কুরআন ও নুরানী বিভাগের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি। ঠিকানা: বাইপাইল, আশুলিয়া, আশুলিয়া থানা, সাভার উপজেলা, ঢাকা জেলা, ঢাকা বিভাগ। বেতন: যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী আকর্ষণীয় বেতন।

বাইপাইল, আশুলিয়া, আশুলিয়া থানা, সাভার উপজেলা, ঢাকা জেলা, ঢাকা বিভাগে আমিনিয়া আরাবিয়া আল-আমিন মাদ্রাসায় ২ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। একটি সুনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমকে আরও সুন্দর, সুশৃঙ্খল ও মানসম্মত করার লক্ষ্যে ১. হিফজুল কুরআন বিভাগে ১ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ অথবা হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের সনদধারী হতে হবে। সহিহ-শুদ্ধ তিলাওয়াত ও তাজবিদে পারদর্শী হতে হবে। হিফজ বিভাগের সবক, আমুখতা ও দোর পরিচালনায় দক্ষ ও অভিজ্ঞ হতে হবে। শিক্ষার্থীদের প্রতি আন্তরিক, যত্নশীল ও দায়িত্বশীল হতে হবে। উত্তম আখলাক ও আমানতদারির অধিকারী হতে হবে। ২. নুরানী বিভাগে ১ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা: তালিমুল কুরআন চট্টগ্রাম বোর্ডের অধীনে আরবি-বাংলা প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। সহিহ-শুদ্ধভাবে পবিত্র কুরআন তিলাওয়াতে পারদর্শী হতে হবে। নুরানী পদ্ধতিতে শিশুদের পাঠদানে দক্ষ ও অভিজ্ঞ হতে হবে। শিক্ষার্থীদের প্রতি আন্তরিক, যত্নশীল ও দায়িত্বশীল হতে হবে। উত্তম আখলাক ও আমানতদারির অধিকারী হতে হবে। সুযোগ-সুবিধা: যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী আকর্ষণীয় বেতন, উন্নত মানের খাবার-দাবারের সুব্যবস্থা, সুন্দর ও মনোরম শিক্ষার পরিবেশ এবং আন্তরিক ও দ্বীনি পরিবেশে কাজ করার সুযোগ। কর্মস্থল: আমিনিয়া আরাবিয়া আল-আমিন মাদ্রাসা, বাইপাইল, আশুলিয়া, সাভার, ঢাকা। আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীগণ তাঁদের প্রয়োজনীয় তথ্য ও নমুনা WhatsApp-এর মাধ্যমে পাঠাবেন। যা পাঠাতে হবে: ১. তিলাওয়াতের অডিও/ভিডিও। ২. শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত। ৩. সংশ্লিষ্ট সনদের কপি। ৪. নুরানী বিভাগের প্রার্থীদের হাতের লেখার নমুনা। বিশেষ অনুরোধ, অনুগ্রহ করে কেউ ফোনকল করবেন না। শুধু WhatsApp-এর মাধ্যমে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র পাঠানোর জন্য অনুরোধ করা হলো। যোগ্য, দক্ষ ও আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদন করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো যাচ্ছে। আসুন, দ্বীনি শিক্ষার খেদমতে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগাই। আগ্রহী প্রার্থীগণ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন: ০১৭৭৮৮৭৮*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
মসজিদের নিয়োগ → মহিলা মাদ্রাসার নিয়োগ →