পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন
মসজিদের নিয়োগ

সুন্নি আকিদাসম্পন্ন ইমাম, খতিব ও মাদ্রাসার পরিচালক নিয়োগ বিজ্ঞপ্তি – নন্দিবাড়ী, মুক্তাগাছা, ময়মনসিংহ – বেতন আলোচনা সাপেক্ষে

বাইতুল কোবা জামে মসজিদ ও হিফজুল কুরআন মাদ্রাসা, নন্দিবাড়ী, মুক্তাগাছা, ময়মনসিংহে একজন ইমাম, খতিব ও মাদ্রাসার পরিচালক নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানের নাম: বাইতুল কোবা জামে মসজিদ ও হিফজুল কুরআন মাদ্রাসা। ঠিকানা: নন্দিবাড়ী, মুক্তাগাছা, ময়মনসিংহ। পদের নাম: ইমাম, খতিব ও মাদ্রাসার পরিচালক। যোগ্যতা: হাফেজ, মাওলানা, মুফতী অথবা হাফেজ-মাওলানা। মুফতী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। অভিজ্ঞতা: মসজিদে ইমামতি ও জুমার খুতবা প্রদানের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মাদ্রাসা পরিচালনার অভিজ্ঞতা আবশ্যক। বিশেষ দক্ষতা: আক্বীদা ও আমলে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হতে হবে। কুরআন তিলাওয়াত শুদ্ধ ও কণ্ঠস্বর শ্রুতিমধুর হতে হবে। ছাত্র ও মুসল্লিদের সাথে উত্তম আচরণ ও পরিচালনার দক্ষতা থাকতে হবে। সুযোগ-সুবিধা: অন্যান্য সুযোগ-সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী। থাকা-খাওয়া: মাদ্রাসা সংলগ্ন আবাসনের সু-ব্যবস্থা আছে। বেতন: আলোচনা সাপেক্ষে। সম্মানজনক বেতন প্রদান করা হবে, ইনশাআল্লাহ। আবেদন বা যোগাযোগের নির্দেশনা: আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, ২ কপি পাসপোর্ট সাইজ ছবি ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপিসহ সরাসরি সাক্ষাতের জন্য অনুরোধ করা হলো। বি.দ্র.: প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
যোগাযোগ: ০১৯৫২৪২৬*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ মহিলা মাদ্রাসার নিয়োগ