খতিব নিয়োগ বিজ্ঞপ্তি – রসুলগঞ্জ, পাটগ্রাম, লালমনিরহাট – হাদিয়া/বেতন আলোচনা সাপেক্ষে
বাইতুল আযম জামে মসজিদ, আন্তঃজেলা মোড় সংলগ্ন, রসুলগঞ্জ (বানিয়াপাড়া), পাটগ্রাম, লালমনিরহাট, রংপুর বিভাগ-এর জন্য একজন যোগ্য, অভিজ্ঞ এবং সু-কণ্ঠের অধিকারী খতিব নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রয়োজনীয় যোগ্যতা ও শর্তাবলী: শিক্ষাগত যোগ্যতা: দেশের যেকোনো স্বীকৃত মাদরাসা থেকে দাওরায়ে হাদিস (মাস্টার্স) অথবা কামিল পাস হতে হবে, অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য (মুফতি ও হাফেজদের অগ্রাধিকার দেওয়া হবে)। অভিজ্ঞতা: কোনো ঐতিহ্যবাহী বা বড় মসজিদে ইমাম ও খতিব হিসেবে কমপক্ষে ০৩ থেকে ০৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। চারিত্রিক বৈশিষ্ট্য: প্রার্থীকে অবশ্যই সততা ও নৈতিকতায় আদর্শ চরিত্রের অধিকারী হতে হবে। কণ্ঠস্বর: শুদ্ধ উচ্চারণসহ কোরআন মাজিদ তিলাওয়াতে সু-কণ্ঠের অধিকারী হতে হবে। বক্তৃতা ও জ্ঞান: সমসাময়িক বিষয় এবং কোরআন-হাদিসের আলোকে জুমআর খুতবা ও ধর্মীয় বিষয়ে সাবলীলভাবে আলোচনা করার দক্ষতা থাকতে হবে। রাজনৈতিক অবস্থান: প্রার্থীকে সম্পূর্ণ অরাজনৈতিক হতে হবে, কোনো প্রকার রাজনৈতিক দলের সক্রিয় সদস্য বা প্রত্যক্ষ রাজনৈতিক সম্পৃক্ততা থাকা যাবে না। সুযোগ-সুবিধা ও সম্মানী: হাদিয়া/বেতন আলোচনা সাপেক্ষ, অন্যান্য সুবিধা হিসেবে ইমামের জন্য বরাদ্দকৃত সরকারি বেতন প্রদান করা হবে। আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV), ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র (NID)-এর ফটোকপি এবং সকল শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের ফটোকপিসহ আগামী ৩১/১০/২০২৬ইং তারিখের মধ্যে নিম্নোক্ত ঠিকানায় সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পৌঁছাতে হবে। বি:দ্র: কর্তৃপক্ষ নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন ও বিয়োজনের স্বত্ব সংরক্ষণ করে।
যোগাযোগ: সভাপতি: ০১৭১৬১৯৯*** 🔒, সম্পাদক: ০১৭১৯২৪৫*** 🔒, মুয়াজ্জিন: ০১৭৭৪১২৭*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
যোগাযোগ: সভাপতি: ০১৭১৬১৯৯*** 🔒, সম্পাদক: ০১৭১৯২৪৫*** 🔒, মুয়াজ্জিন: ০১৭৭৪১২৭*** 🔒
