পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন
মসজিদের নিয়োগ

ইমাম/খতিব নিয়োগ বিজ্ঞপ্তি – বাদেকল্লা (পূর্বপাড়া), সদর, ময়মনসিংহ – হাদিয়া আলোচনা সাপেক্ষে

বাইতুল আমান মিয়া হোসেন জামে মসজিদ, ২৯ নং ওয়ার্ড, বাদেকল্লা (পূর্বপাড়া), সদর, ময়মনসিংহের জন্য একজন যোগ্য ও অভিজ্ঞ ইমাম/খতিব নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ০৬/০৯/২০২৬ইং হতে ৩০/০৯/২০২৬ইং তারিখের মধ্যে জীবনবৃত্তান্তসহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, ২ কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদপত্র মসজিদ কমিটির কাছে জমা দেওয়ার আহ্বান করা হয়েছে। যোগ্যতা: হাফেজ, মাওলানা, মুফতি হতে হবে (অগ্রাধিকার); সহিহ শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে পারদর্শী হতে হবে; সুমধুর কণ্ঠ ও স্পষ্ট ভাষায় আলোচনা করার যোগ্যতা থাকতে হবে; বয়স ৩০–৪০ বছরের মধ্যে হতে হবে; ইমাম/খতিব হিসেবে দায়িত্ব পালনের পূর্বের অভিজ্ঞতা থাকলে ভালো হয়; সাল অথবা চিল্লার সাথী হলে ভালো হয়। হাদিয়া আলোচনা সাপেক্ষে।
যোগাযোগ: ০১৬৮১-৪৬০*** 🔒, ০১৬৮৭-০৪৪*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ মহিলা মাদ্রাসার নিয়োগ