ইমাম ও খতিব নিয়োগ বিজ্ঞপ্তি – ঠিকানা: স্কুল পাড়া, রেলগেট, রাজারহাট, সদর, যশোর – মাসিক সম্মানী সর্বনিম্ন ১২,০০০ টাকা
বাইতুল আমান জামে মসজিদের জন্য একজন যোগ্য, দ্বীনদার ও অভিজ্ঞ ইমাম ও খতিব নিয়োগ করা হবে। প্রার্থীকে পূর্ণ সুন্নতি লেবাস ও তাকওয়ার অধিকারী হতে হবে। দাওরায়ে হাদিস/কামিল সমমান হতে হবে। হাফেজ ও মুফতি হলে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স: ২৮ থেকে ৪৫ বছর। জামে মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন এবং খুতবা দেওয়ার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। সুমিষ্ট কণ্ঠ, বিশুদ্ধ তেলাওয়াত ও বিষয়ভিত্তিক সুন্দর আলোচনায় পারদর্শী হতে হবে। মাসিক সম্মানী সর্বনিম্ন ১২,০০০ টাকা, যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী আলোচনা সাপেক্ষে বৃদ্ধি পেতে পারে। বাড়ি ভাড়া বাবদ প্রতি মাসে ২,০০০ টাকা এবং এছাড়াও মসজিদ ভিত্তিক ও মসজিদ কমিটি কর্তৃক প্রদত্ত অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে। আবেদনের সময়সীমা: ০৫/০৯/২০২৬ থেকে ১৮/০৯/২০২৬ রোজ শুক্রবার বাদ জুমা পর্যন্ত। প্রয়োজনীয় কাগজপত্র: বায়োডাটা/সিভি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। স্ব-শরীরে আবেদন জমা দিতে হবে। আবেদনপত্র জমাদানের সময়: রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এবং শুক্রবার জুমার সময় অত্র মসজিদ বাদে। আবেদনপত্র জমাদানের স্থান: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, রাজারহাট এজেন্ট ব্যাংকিং শাখা, যশোর সদর, যশোর। বিশেষ দ্রষ্টব্য: আবেদনপত্র যাচাই-বাছাই শেষে আবেদনকারীর সাথে মোবাইল ফোনে সাক্ষাৎকারের গ্রহণের সময় জানিয়ে দেওয়া হবে।
যোগাযোগ: ০১৯২৬-১৭৬*** 🔒, ০১৯৯৯-৯৭৭*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
যোগাযোগ: ০১৯২৬-১৭৬*** 🔒, ০১৯৯৯-৯৭৭*** 🔒
