পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন
মসজিদের নিয়োগ

পেশ ইমাম ও সানি ইমাম নিয়োগ বিজ্ঞপ্তি – জহিরিয়া মসজিদ, ফেনী – হাদিয়া ২০,০০০–৩০,০০০ টাকা

ফেনীর জহিরিয়া মসজিদের জন্য পুনঃনিয়োগের মাধ্যমে একজন পেশ ইমাম এবং একজন সানি ইমাম নিয়োগ দেওয়া হবে।
পেশ ইমাম: প্রার্থীকে দাওরায়ে হাদিস/কামিল পাস হতে হবে; মুফতি হলে অগ্রাধিকার দেওয়া হবে। সুমধুর তিলাওয়াতের অধিকারী এবং কুরআন-হাদিসের ওপর দক্ষ আলোচক হতে হবে। কমপক্ষে ৩ বছরের ইমামতির অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ৩০ বছর বা তদূর্ধ্ব এবং বিবাহিত হতে হবে। মাসিক হাদিয়া ৩০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে পরিবর্তনযোগ্য) এবং পরিবারসহ থাকার জন্য আবাসনের ব্যবস্থা রয়েছে।
সানি ইমাম: প্রার্থীকে দাওরায়ে হাদিস/কামিল, হাফেজ এবং সুমধুর তিলাওয়াতকারী হতে হবে। কমপক্ষে ২ বছরের ইমামতির অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ২৫ বছর বা তদূর্ধ্ব এবং বিবাহিত হতে হবে। মাসিক হাদিয়া ২০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে পরিবর্তনযোগ্য) এবং পরিবারসহ থাকার জন্য আবাসনের ব্যবস্থা রয়েছে।
আগ্রহী প্রার্থীদের ৩০/০৭/২০২৬ তারিখের মধ্যে আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের কপি, নাগরিকত্ব সনদ এবং ২ কপি সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবিসহ আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে। আবেদনপত্রে অবশ্যই মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। যোগাযোগ: ০১৮১৮-৩৬৭***
🔒 সম্পূর্ণ নাম্বারসহ দেখতে পাসওয়ার্ড সংগ্রহ করুন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ মহিলা মাদ্রাসার নিয়োগ