পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ

প্রিন্সিপাল, অফিস সহকারী (কম্পিউটার ও মিডিয়া অপারেটর) ও অফিস পিয়ন নিয়োগ বিজ্ঞপ্তি – ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমি – বেতন ১৩,০০০–৫৫,০০০ টাকা

ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমিতে প্রিন্সিপাল, অফিস সহকারী (কম্পিউটার ও মিডিয়া অপারেটর) এবং অফিস পিয়ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে। পদের নাম: প্রিন্সিপাল, অফিস সহকারী (কম্পিউটার ও মিডিয়া অপারেটর) ও অফিস পিয়ন। যোগ্যতা: প্রিন্সিপাল পদে কামিল/দাওরায়ে হাদিস, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি, আরবি ও ইংরেজি ভাষায় দক্ষতা, আধুনিক শিক্ষা কারিকুলাম ও সিলেবাস প্রণয়নে বাস্তব অভিজ্ঞতা, পাবলিক কমিউনিকেশন ও প্রশাসনিক কাজে দক্ষতা থাকতে হবে। দ্বীনদার, আমলী, সুন্নাহর পাবন্দ, হাস্যোজ্জ্বল, উত্তম আখলাকসম্পন্ন, স্নেহশীল ও দক্ষ নেতৃত্বের গুণাবলি থাকতে হবে এবং শিক্ষার্থীদের প্রতি মানবিক ও ইতিবাচক আচরণে বিশ্বাসী হতে হবে। প্রতিষ্ঠানে শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ। ঢাকার স্বনামধন্য প্রতিষ্ঠানের প্রিন্সিপাল/ভাইস প্রিন্সিপাল, বিশুদ্ধ বাংলায় কথা বলার যোগ্যতা, মাদানি নেসাব, দাওরায়ে হাদিস ও হাফেজে কুরআন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। অফিস সহকারী (কম্পিউটার ও মিডিয়া অপারেটর) পদে এইচএসসি/অনার্স বা সমমান, বাংলা ও ইংরেজি টাইপিং, হিসাব পরিচালনার অভিজ্ঞতা, গ্রাফিক্স ডিজাইন, Adobe Premiere Pro-সহ প্রফেশনাল ভিডিও এডিটিং, থাম্বনেইল ডিজাইন, ক্যামেরা বা মোবাইলে ভিডিও ধারণ ও সম্পাদনা এবং ফেসবুক ও ইউটিউবে ভিডিও প্রকাশের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ড্রোন পরিচালনায় দক্ষ হলে অগ্রাধিকার দেওয়া হবে। অফিস পিয়ন পদে এইচএসসি বা সমমান, সুস্পষ্ট বাচনভঙ্গি, ভদ্র, আদবসম্পন্ন, সুন্নাহর পাবন্দ, দায়িত্বশীল ও কর্মঠ মানসিকতা থাকতে হবে। বেতন: প্রিন্সিপাল পদে ৪৫,০০০–৫৫,০০০ টাকা, অফিস সহকারী পদে ২৫,০০০–৩০,০০০ টাকা এবং অফিস পিয়ন পদে ১৩,০০০–১৬,০০০ টাকা (যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী)। আবেদন বা যোগাযোগের নির্দেশনা: আগ্রহী প্রার্থীগণ তাঁদের CV WhatsApp অথবা ই-মেইলে পাঠাতে পারবেন।
যোগাযোগ:
০১৩৪৭-৫১৪***
০১৩২২-০৭৬***
ই-মেইল: fatahinternationalacademy@gmail.com
🔒 সম্পূর্ণ নাম্বারসহ দেখতে পাসওয়ার্ড সংগ্রহ করুন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
মসজিদের নিয়োগ মহিলা মাদ্রাসার নিয়োগ