বাংলা, ইংরেজি ও গণিত শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি | ঠিকানা: বাগপাড়া বাজার, চারুয়াপাড়া, ধোবাউড়া, ময়মনসিংহ জেলা, ময়মনসিংহ বিভাগ | বেতন: ৭,০০০–১৪,০০০ টাকা
পহেলা ডিসেম্বর থেকে আন-নাদওয়াহ্ ইসলামী কিন্ডারগার্টেনে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বাংলা, ইংরেজি ও গণিত পড়ানোর জন্য একজন দক্ষ, যোগ্য ও আন্তরিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস হতে হবে। স্নাতক অধ্যয়নরত অথবা স্নাতক পাস প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ যোগ্যতা: বাংলা, ইংরেজি ও গণিতে ভালো দক্ষতা থাকতে হবে, শিশুদের সহজ ও সুন্দরভাবে পাঠদানের সক্ষমতা থাকতে হবে, দায়িত্বশীল, আন্তরিক ও সময়নিষ্ঠ হতে হবে। পাঠদানের পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। খেদমতের ধরন আবাসিক অথবা অনাবাসিক—উভয় প্রার্থীর আবেদন গ্রহণযোগ্য। বেতন ৭,০০০–১৪,০০০ টাকা (যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী)। প্রতিষ্ঠান: আন-নাদওয়াহ্ ইসলামী কিন্ডারগার্টেন। ঠিকানা: বাগপাড়া বাজার, চারুয়াপাড়া, ধোবাউড়া, ময়মনসিংহ।
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
