ইমাম ও খতিব নিয়োগ বিজ্ঞপ্তি – নন্দীপাড়া, খিলগাঁও, ঢাকা, ঢাকা বিভাগ – স্টার্টিং ১৮,০০০/- টাকা
পশ্চিম নন্দীপাড়া আল-আকসা জামে মসজিদ ও মাদ্রাসা, নন্দীপাড়া, থিলগাঁও, ঢাকা, ঢাকা বিভাগে একজন যোগ্য, অভিজ্ঞ ও দ্বীনদার ইমাম ও খতিব নিয়োগ করা হবে। হাফেজে কুরআন, মাওলানা ও মুফতি হতে হবে। স্বনামধন্য মাদ্রাসার মুহাদ্দিস বা প্রধান মুফতিদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স: সর্বনিম্ন ৩৫ বছর। অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সুন্দর ও হৃদয়গ্রাহী বয়ান এবং উত্তম বাচনভঙ্গি থাকতে হবে। দায়িত্ব: মসজিদ সংলগ্ন হিফজ মাদ্রাসা পরিচালনায় 'এহতেমাম'-এর দায়িত্ব পালন করতে হবে। বিশেষ সুযোগ: অন্য কোনো মাদ্রাসায় পড়ানোর সুযোগ থাকবে। হাদিয়া: স্টার্টিং ১৮,০০০/- টাকা (যোগ্যতা ও মসজিদের আর্থিক অবস্থা অনুযায়ী পর্যায়ক্রমে বৃদ্ধিযোগ্য)। থাকা ও খাওয়ার সুব্যবস্থা রয়েছে। প্রার্থীর সহস্তে লিখিত দরখাস্ত ও হালনাগাদ সিভি (CV) জমা দিতে হবে। সরাসরি মসজিদে এসে অথবা দূরবর্তী প্রার্থীদের ক্ষেত্রে ১ম নম্বরের হোয়াটসঅ্যাপে (WhatsApp) পাঠানো যাবে। আবেদনের শেষ তারিখ: ০৬/১০/২০২৬ ইং। ইন্টারভিউয়ের তারিখ ও সময়: ১০ই অক্টোবর, ২০২৬ (সকাল ১০:০০ টা)। বিশেষ দ্রষ্টব্য: সাক্ষাৎকার গ্রহণের দিন সকাল ১০:০০ টার পূর্বেই উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। যোগ্যতা, অভিজ্ঞতা ও সাক্ষাৎকারের ভিত্তিতে উপযুক্ত প্রার্থী নির্বাচন করা হবে।
যোগাযোগ: ০১৮৭৮৯৪০*** 🔒 (১ম নম্বর, WhatsApp), ০১৭১৮-২০৩*** 🔒 (২য় নম্বর)
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
যোগাযোগ: ০১৮৭৮৯৪০*** 🔒 (১ম নম্বর, WhatsApp), ০১৭১৮-২০৩*** 🔒 (২য় নম্বর)
