খতিব নিয়োগ বিজ্ঞপ্তি – পশ্চিম অনন্তপুর, বেগমগঞ্জ, নোয়াখালী, চট্টগ্রাম বিভাগ – সম্মানী/হাদিয়া আলোচনা সাপেক্ষে
পশ্চিম অনন্তপুর আলহাজ্ব হাফেজ কাসেম আলী জামে মসজিদ, গ্রাম: পশ্চিম অনন্তপুর, ডাকঘর: নোয়াখালী সরকারি পুরাতন কলেজ-৩৮০১, ৭ নং একলাশপুর ইউনিয়ন, ৭ নং ওয়ার্ড, বেগমগঞ্জ, নোয়াখালী, চট্টগ্রাম বিভাগে একজন খতিব নিয়োগ দেওয়া হবে। পদসংখ্যা: ১ জন। যোগ্যতা: দাওরায়ে হাদিস/কামিল পাস হতে হবে, মানসম্মত তেলাওয়াতকারী হতে হবে এবং কারিয়ানা প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। হাফেজে কোরআন অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে। বয়স: ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে। প্রার্থীকে বিবাহিত হতে হবে। সম্মানী/হাদিয়া আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। আগ্রহী প্রার্থীকে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, অভিজ্ঞতার সনদ (যদি থাকে) এবং নাগরিক সনদসহ স্বাক্ষরিত আবেদনপত্রে মোবাইল নম্বর উল্লেখ করে আগামী ১০ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দের মধ্যে আবেদন করতে হবে। পরীক্ষার তারিখ ও সময় মোবাইল ফোনে জানানো হবে।
যোগাযোগ: ০১৮১৮-০৬৯*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
যোগাযোগ: ০১৮১৮-০৬৯*** 🔒
