খতিব নিয়োগ বিজ্ঞপ্তি – পূর্ব মালঙ্গ বটতলা জামে মসজিদ, মালঙ্গ, মেলান্দহ, জামালপুর – হাদিয়া আলোচনা সাপেক্ষে
পূর্ব মালঙ্গ বটতলা জামে মসজিদের জন্য একজন খতিব নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে দ্বিতীয় শ্রেণির কামিল (হাদিস/ফিকহ) অথবা দ্বিতীয় শ্রেণির দাওরায়ে হাদিস অথবা ইফতা ডিগ্রিধারী হতে হবে। ইসলামী জীবনাচরণে অভ্যস্ত, হাফেজে কুরআন এবং আরবিতে উপস্থিত খুতবা পাঠে বিশেষ পারদর্শী হতে হবে। ইসলামের ওপর গবেষণাধর্মী প্রকাশনা থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। কোনো মসজিদে পেশ ইমাম হিসেবে ২ বছরসহ মোট কমপক্ষে ৩ বছরের ইমাম হিসেবে অভিজ্ঞতা অথবা কোনো মাদ্রাসায় মুহাদ্দিস বা মুফতি হিসেবে আরবিতে ৩ বছরের অধ্যাপনার অভিজ্ঞতা থাকতে হবে। বয়স অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে। হাদিয়া আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে অথবা হাতে হাতে আবেদনপত্র প্রেরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আবেদনের শেষ তারিখ ১৫/০৭/২০২৬।
যোগাযোগ: ০১৭৫৪৫২৬***
🔒 সম্পূর্ণ নাম্বারসহ দেখতে পাসওয়ার্ড সংগ্রহ করুন
যোগাযোগ: ০১৭৫৪৫২৬***
