পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন →
পুরুষ মাদ্রাসার নিয়োগ

প্রশিক্ষণপ্রাপ্ত যোগ্য ও দায়িত্বশীল বিবাহিত হিফজ / নাজেরা বিভাগের হাফেজ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি – ৪নং ওয়ার্ড, পাথরঘাটা, বরগুনা – ১৪,০০০ /১৫,০০০ হাজার টাকা

প্রতিষ্ঠানের নাম মাদরাসাতুস সুন্নাহ আল ইসলামিয়া। ঠিকানা: ৪নং ওয়ার্ড, পাথরঘাটা, বরগুনা। মাদরাসাতুস সুন্নাহ আল ইসলামিয়ার জন্য একজন প্রশিক্ষণপ্রাপ্ত, যোগ্য ও দায়িত্বশীল হাফেজ শিক্ষক নিয়োগ দেওয়া হবে। পদের নাম: হিফজ / নাজেরা বিভাগের শিক্ষক। প্রয়োজনীয় যোগ্যতা: সহিহ তিলাওয়াত ও তাজবীদে দক্ষ, বিবাহিত, প্রকৃতপক্ষে আমলদার, মেহনত করার প্রবল ইচ্ছা ও চেষ্টা থাকতে হবে (অলস প্রকৃতির হলে অনুগ্রহ করে আবেদন করবেন না)। বিশেষ নির্দেশনা: যারা অস্থায়ীভাবে (৩/৪ মাস) খেদমত করে চলে যেতে চান, তাদের যোগাযোগ না করার জন্য অনুরোধ করা হচ্ছে। আমাদের প্রয়োজন স্থায়ী, দায়িত্বশীল ও দীর্ঘমেয়াদে খেদমত করতে ইচ্ছুক শিক্ষক। বেতন: ১৪,০০০ /১৫,০০০ হাজার টাকা (যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী নির্ধারিত)। প্রতি মাসের ১০ তারিখের মধ্যে নিশ্চিত বেতন। মেহনত ও ফলাফলের ভিত্তিতে প্রতি বছর বেতন বৃদ্ধি। দুই ঈদে ৫০% ঈদ বোনাস (শর্ত: ন্যূনতম ৬ মাস চাকরি)। মাসিক হাদিয়া: গোসলের সাবান + কাপড় কাচার সাবান, টুথপেস্ট, টিস্যু। সার্বক্ষণিক জেনারেটর সুবিধা। তিন বেলা মানসম্মত খাবার ও নাস্তা। সুন্দর, পরিচ্ছন্ন ও পূর্ণ দ্বীনি পরিবেশ। প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা: নিজস্ব ভবন, চলমান ৭ জন অভিজ্ঞ শিক্ষক, ১৩০ জন শিক্ষার্থী অধ্যয়নরত, অন্যান্য ৮–১০টি প্রতিষ্ঠানের তুলনায় উন্নত সুযোগ-সুবিধা। আগ্রহী প্রার্থীগণ তাদের তেলাওয়াতের ভিডিও নিচের নম্বরে WhatsApp-এ পাঠিয়ে যোগাযোগ করুন।
যোগাযোগ: ০১৭৯৮৯৬৮*** 🔒, ০১৭০৭০৬০*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
মসজিদের নিয়োগ → মহিলা মাদ্রাসার নিয়োগ →