হুফফাজ ট্রেনিংপ্রাপ্ত বিবাহিত হিফজ বিভাগের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি – হাতিমারা, সাগরদিঘী, ঘাটাইল, টাঙ্গাইল – ৩০,০০০ হাজার টাকা মাসিক হাদিয়া
প্রতিষ্ঠানের নাম মদিনাতুল উলুম মাদ্রাসা। ঠিকানা: হাতিমারা, সাগরদিঘী, ঘাটাইল, টাঙ্গাইল। মদিনাতুল উলুম মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার মান ও কার্যক্রমকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে একজন দক্ষ, অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন হুফফাজ ট্রেনিংপ্রাপ্ত শিক্ষক নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা ও দক্ষতা: হাফেজ ও মাওলানা হতে হবে এবং পূর্ণাঙ্গ হুফফাজ প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। শিক্ষার্থীদের বিভিন্ন লেহানে মাশক করানোর ক্ষেত্রে বিশেষ পারদর্শী হতে হবে। শিক্ষার্থীদের সংশোধন ও আত্মগঠনে (ইসলাহী বয়ান) দক্ষ হতে হবে। সুললিত ও শ্রুতিমধুর কণ্ঠের অধিকারী হতে হবে। পাঠদানে দক্ষ, দায়িত্বশীল, আমানতদার ও উত্তম চারিত্রিক গুণাবলির অধিকারী হতে হবে। অবশ্যই বিবাহিত হতে হবে। মাসিক হাদিয়া ৩০,০০০ হাজার টাকা ইনশাআল্লাহ। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। IMO / WhatsApp এ যোগাযোগ করতে হবে।
যোগাযোগ: ০১৭২৮৪২২*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
যোগাযোগ: ০১৭২৮৪২২*** 🔒
