পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন
মসজিদের নিয়োগ

আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম নিয়োগ বিজ্ঞপ্তি – পেড়লী, তুলারামপুর, নড়াইল সদর, নড়াইল – হাদিয়া আলোচনা সাপেক্ষে

পেড়লী উত্তরপাড়া বায়তুন নূর জামে মসজিদ, পেড়লী, তুলারামপুর, নড়াইল সদর, নড়াইলের জন্য জরুরী ভিত্তিতে একজন ইমাম (পাঁচ ওয়াক্ত) নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা: হাফেজ ও মাওলানা/মুফতি। প্রার্থীকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হতে হবে। প্রার্থীকে ইমামতির পাশাপাশি মক্তব পরিচালনা করতে হবে। শুদ্ধ ও সুস্পষ্ট উচ্চারণ, শ্রুতিমধুর ও জ্ঞানগর্ভ আলোচনা, সুন্দর বাচনভঙ্গী এবং ইমামতি করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। প্রার্থীকে অবশ্যই বিবাহিত হতে হবে। আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিবরণসহ আগামী 11/09/2026 তারিখ রোজ শুক্রবার সকাল 9:30 ঘটিকার সময় মসজিদ প্রাঙ্গণে সাক্ষাৎকার/পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রয়োজনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করা যেতে পারে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার TA/DA প্রযোজ্য নয়। আলোচনা সাপেক্ষে উপযুক্ত সম্মানী হাদিয়া প্রদান করা হবে।
যোগাযোগ: 01742450*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ মহিলা মাদ্রাসার নিয়োগ