পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন →
মসজিদের নিয়োগ

সুন্নি আকিদার মোয়াজ্জিন নিয়োগ বিজ্ঞপ্তি। ঠিকানা: পাগাড় পশ্চিমপাড়া, টঙ্গী পূর্ব থানা, গাজীপুর জেলা, ঢাকা বিভাগ। বেতন: প্রথম তিন মাস ১৬০০০ টাকা, পরবর্তীতে কর্মদক্ষতা অনুযায়ী বৃদ্ধি করা হবে।

পাগাড় পশ্চিমপাড়া জামে মসজিদ, টঙ্গী পূর্ব থানা, গাজীপুর জেলা, ঢাকা বিভাগে একজন হাফেজে কোরআনকে মোয়াজ্জিন হিসেবে নিয়োগ দেওয়া হবে। শর্ত ও যোগ্যতা: ১. আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হতে হবে। ২. সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত ও আজান দেওয়ার অধিকারী হতে হবে। ৩. মাহে রমজানে তারাবি পড়ানোর যোগ্যতা থাকতে হবে। ৪. বয়স ৩০ বছরের ঊর্ধ্বে এবং বিবাহিত হতে হবে। ৫. পরিবারসহ মহল্লায় নিজ খরচে থাকতে হবে। মসজিদে একা থাকার জন্য কামরা বরাদ্দ থাকবে। ৬. কোনো মসজিদে উক্ত পদে ৫ বছর খেদমত করে থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ৭. মসজিদের যেকোনো খেদমতে আগ্রহী হতে হবে। ৮. মসজিদের জিম্মাদারি পালনের পর অন্য খেদমতের সুযোগ থাকবে। ৯. হাদিয়া প্রথম তিন মাস ১৬০০০ টাকা বরাদ্দ থাকবে, পরবর্তীতে কর্মদক্ষতা অনুযায়ী বৃদ্ধি করা হবে। আবেদনের নিয়ম: খালি গলায় (মাইক/স্পিকার ছাড়া) ১–২ মিনিটের একটি তিলাওয়াত ও আজানের ভিডিও নিম্নোক্ত WhatsApp নম্বরে পাঠাতে হবে। বিশেষ দ্রষ্টব্য: প্রার্থীদের সরাসরি ফোন দেওয়ার কোনো প্রয়োজন নেই, বাছাইকৃত প্রার্থীদের মেসেজ অথবা কলের মাধ্যমে সরাসরি ইন্টারভিউর জন্য ডাকা হবে, ইনশাআল্লাহ। আগ্রহী প্রার্থীগণ হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠান: ০১৭১৬৫২২*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ → মহিলা মাদ্রাসার নিয়োগ →