পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন →
মসজিদের নিয়োগ

আহলে হাদিস মানহাজের খতিব নিয়োগ বিজ্ঞপ্তি। ঠিকানা: ছাতনাই বাংলা পাড়া, ডিমলা থানা, ডিমলা উপজেলা, নীলফামারী জেলা, রংপুর বিভাগ। বেতন: আলোচনা সাপেক্ষে।

নীলফামারী জেলার ডিমলা থানার ছাতনাই বাংলা পাড়া আহলে হাদিস জামে মসজিদের জন্য একজন যোগ্য, অভিজ্ঞ ও আদর্শবান খতিব নিয়োগ দেওয়া হবে। প্রার্থীর যোগ্যতা ও শর্তাবলি হলো: সহিহ আকিদা ও আহলে হাদিস মানহাজের অনুসারী হতে হবে। কামিল পাস হতে হবে। ইসলামিক স্টাডিজ বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনকারীর বয়স ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। খতিব হিসেবে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। কুরআন ও সুন্নাহর আলোকে বিশুদ্ধ বক্তব্য প্রদান এবং জুমার খুতবা পরিচালনায় দক্ষ হতে হবে। দায়িত্বশীল, আমানতদার, উত্তম চরিত্রের অধিকারী ও নিয়মিত দায়িত্ব পালনে আগ্রহী হতে হবে। আবেদনপত্রের সঙ্গে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV), জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, চারিত্রিক সনদপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি এবং পূর্ববর্তী কর্মস্থলের অভিজ্ঞতার বিবরণ (যদি থাকে) জমা দিতে হবে। আবেদনের সময়সীমা ১৬ নভেম্বর ২০২৬ ইং থেকে ১৬ ডিসেম্বর ২০২৬ ইং পর্যন্ত। বেতন-ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র মসজিদ পরিচালনা কমিটির নিকট জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। সভাপতি: ইমাম আলী মুন্সী। সেক্রেটারি: মোঃ শাহ আলী। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন: ০১৭৪২১৩১*** 🔒, ০১৭২৯৩১৫*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ → মহিলা মাদ্রাসার নিয়োগ →