ইমাম নিয়োগ বিজ্ঞপ্তি – নলডাঙ্গা বাজার, সাদুল্লাপুর, গাইবান্ধা – হাদিয়া/সম্মানী আলোচনা সাপেক্ষে
নলডাঙ্গা বাজার “বায়তুল আমান” জামে মসজিদের জন্য পবিত্র জুম'আ ও পাঁচ ওয়াক্ত নামাজ পরিচালনার জন্য একজন যোগ্য, পরহেজগার এবং অভিজ্ঞ ইমাম নিয়োগ দেওয়া হবে। দেশের যে কোনো মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস অথবা কামিল পাস হতে হবে। উচ্চতর ডিগ্রিধারী এবং হাফেজ ও কারীগণ অগ্রাধিকার পাবেন। বিশুদ্ধ তেলাওয়াতসহ মাসআলা মাসায়েল সম্পর্কে পারদর্শী হলে ভালো হয়। বয়স ন্যূনতম ২৫-৪০ বছর। মাসিক হাদিয়া/সম্মানী আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। আগ্রহী প্রার্থীদের স্বহস্তে লিখিত দরখাস্ত/আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে ১৩/০৯/২০২৬ ইং তারিখের মধ্যে ডাকযোগে অথবা সরাসরি পৌঁছাতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (মোবাইল নম্বরসহ), সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও অভিজ্ঞতা সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র (এনআইডি)-এর ফটোকপি এবং সদ্য তোলা ২ কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা: সভাপতি/সাধারণ সম্পাদক, বায়তুল আমান জামে মসজিদ, নলডাঙ্গা বাজার, সাদুল্লাপুর, গাইবান্ধা।
যোগাযোগ: ০১৭২৩৯২৬*** 🔒, ০১৭১৩৭৩৭*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
যোগাযোগ: ০১৭২৩৯২৬*** 🔒, ০১৭১৩৭৩৭*** 🔒
