মুয়াজ্জিন কাম খাদেম নিয়োগ বিজ্ঞপ্তি – নূর উদ্দিন জামে মসজিদ, ঈশ্বরদী, পাবনা – সম্মানী মসজিদ কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত
নূর উদ্দিন জামে মসজিদের জন্য একজন মুয়াজ্জিন কাম খাদেম নিয়োগ দেওয়া হবে। ঠিকানা: দারিনারিচা, রহমান কলোনী, ঈশ্বরদী, পাবনা। পদের সংখ্যা: ১ জন। সম্মানী ভাতা: মসজিদ কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত। যোগ্যতা: বাংলাদেশের নাগরিক, বিবাহিত, সহীহ-শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত ও বিশুদ্ধ উচ্চারণে আযান প্রদানে দক্ষ, কমপক্ষে কাফিয়া/অষ্টম শ্রেণি/দাখিল বা সমমান পাস হতে হবে। কওমি মাদরাসায় অধ্যয়নরত বা উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকারযোগ্য। বয়স ২৫–৪০ বছরের মধ্যে হতে হবে (অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে শিথিলযোগ্য)। প্রার্থীকে ধর্মভীরু, নম্র-ভদ্র, সময়ানুবর্তী, অরাজনৈতিক ও নেশামুক্ত হতে হবে। আবেদনপত্রের সঙ্গে স্বাক্ষরিত জীবনবৃত্তান্ত (CV), জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জন্মসনদ, নাগরিক সনদ, চারিত্রিক সনদ এবং ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ: ২৭ জুলাই ২০২৬। আবেদনপত্র মসজিদের মেইন গেটে স্থাপিত বাক্সে জমা দিতে হবে। সাক্ষাৎকারের স্থান ও সময় পরবর্তীতে ফোনে জানিয়ে দেওয়া হবে। যোগাযোগ: ০১৭১১৩৫১***, ০১৮৮৬১১৫***।
🔒 সম্পূর্ণ নাম্বারসহ দেখতে পাসওয়ার্ড সংগ্রহ করুন
