মুয়াজ্জিন নিয়োগ বিজ্ঞপ্তি – জনতা হাউজিং, মিরপুর-১, ঢাকা-১২১৬ – হাদিয়া আলোচনা সাপেক্ষে
নূরানী জামে মসজিদ, জনতা হাউজিং, মিরপুর-১, ঢাকা-১২১৬-এর জন্য একজন যোগ্য, দক্ষ, আমানতদার, পরহেজগার ও উত্তম আদর্শের অধিকারী মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে হাফেজে কুরআন ও মাওলানা হতে হবে, আজান দেওয়ার ক্ষেত্রে সুমধুর ও সুন্দর কণ্ঠস্বর থাকতে হবে, কুরআন মাজীদ সহিহ-শুদ্ধভাবে তিলাওয়াতের যোগ্যতা থাকতে হবে, নামাজ, আজান ও ইমাম-মুয়াজ্জিনের প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং উত্তম আখলাক, আদর্শ চরিত্র, আমানতদারি ও দায়িত্বশীলতা থাকতে হবে। ফ্যামিলি নিয়ে থাকার জন্য আবাসনের ব্যবস্থা রয়েছে। আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ১৯/০৯/২০২৬ ইং, শনিবার, দুপুর ৩:০০ ঘটিকায় নূরানী জামে মসজিদে স্বশরীরে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। হাদিয়া আলোচনা সাপেক্ষে।
যোগাযোগ: ০১৭১১-৯৮০*** 🔒, ০১৯০৪৩৫১*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
যোগাযোগ: ০১৭১১-৯৮০*** 🔒, ০১৯০৪৩৫১*** 🔒
