পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন →
পুরুষ মাদ্রাসার নিয়োগ

প্রিন্সিপাল/মোহতামিম ও একজন হাফেজ (শিক্ষক) নিয়োগ বিজ্ঞপ্তি – ব্লক-এইচ, সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬, – বেতন আলোচনা সাপেক্ষে

নূরানী ইসলামিয়া মাদরাসা, ব্লক-এইচ, সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬, ঢাকা বিভাগ এর জন্য নিম্নলিখিত শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। পদ ০১, প্রিন্সিপাল/মোহতামিম, পদের সংখ্যা ০১ (এক) জন: শিক্ষাগত যোগ্যতা দাওরায়ে হাদীস/তাখাসসুস ফিল ইফতা (হাফেজ হলে অগ্রাধিকার দেওয়া হবে), বেতন আলোচনা সাপেক্ষে। অন্যান্য যোগ্যতা: প্রিন্সিপাল হিসেবে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা, প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে, বয়স সর্বনিম্ন ৪০ বছর। পদ ০২, হাফেজ (শিক্ষক), পদের সংখ্যা ০১ (এক) জন: শিক্ষাগত যোগ্যতা হাফেজ (হুফফাজুল কুরআনের প্রশিক্ষণ প্রাপ্ত হলে অগ্রাধিকার দেওয়া হবে), তাজবীদসহ কুরআন তেলাওয়াতে অভিজ্ঞতা, হিফজ মজবুত ও নির্ভুল ইয়াদ থাকা আবশ্যক, ছাত্র পরিচালনার বাস্তব অভিজ্ঞতা, দায়িত্বশীল মেহনতী ও ধর্যশীল আধুনিক শিক্ষা পদ্ধতির ধারা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে, বেতন আলোচনা সাপেক্ষে। অন্যান্য যোগ্যতা: শিক্ষক হিসেবে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা, বয়স সর্বনিম্ন ২৫ বছর। আগামী ০২/১১/২০২৬ ইং তারিখের মধ্যে দপ্তর সম্পাদকের নিকট সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, পাসপোর্ট সাইজের ২ কপি ছবি, এন আই ডি কার্ডের ফটোকপি সহ জমা দিতে হবে (WhatsApp এর মাধ্যমেও জমা দেওয়া যাবে)। সাক্ষাৎকারের জন্য আগামী ০৭/১১/২০২৬ ইং তারিখে রোজ শনিবার সকাল ১০:০০ ঘটিকার সময় কমপ্লেক্সের অফিসকক্ষে মূল কাগজপত্রসহ নিয়োগ কমিটির সম্মুখে আবেদন পত্র সহ উপস্থিত হয়ে স্বাক্ষাৎকার দেয়ার জন্য অনুরোধ করা হলো। (মোঃ হারুন-উর-রশীদ), সাধারণ সম্পাদক, নূরানী জামে মসজিদ ও নূরানী ইসলামিয়া মাদরাসা কমপ্লেক্স।
যোগাযোগ: ০১৮১৭০৯৮*** 🔒, ০১৫৫২৩৫১*** 🔒, ০১৭৪২৫০৯*** 🔒, ০১৭১৫১৫১*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
মসজিদের নিয়োগ → মহিলা মাদ্রাসার নিয়োগ →