পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন →
মসজিদের নিয়োগ

খতিব ও পেশ ইমাম নিয়োগ বিজ্ঞপ্তি | ঠিকানা: ১৬/১, স্টেশন রোড, তেজগাঁও, ঢাকা-১২১৫, তেজগাঁও থানা, ঢাকা জেলা, ঢাকা বিভাগ | বেতন: আলোচনা সাপেক্ষে

নিমতলা জামে মসজিদ, ১৬/১, স্টেশন রোড, তেজগাঁও, ঢাকা-১২১৫, তেজগাঁও থানা, ঢাকা জেলা, ঢাকা বিভাগের জন্য ১ জন খতিব ও ১ জন পেশ ইমাম আবশ্যক। উক্ত পদে আগ্রহী প্রার্থীদের নিম্নবর্ণিত যোগ্যতা, শর্তাবলি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ মসজিদ কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর আগামী ২০/১১/২০২৬ ইং তারিখের মধ্যে সরাসরি/ডাকযোগে লিখিত দরখাস্ত জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। পদ ০১, খতিব: শুধু জুমা ও ঈদের নামাজ এবং খুতবা প্রদান করবেন। যোগ্যতা ও দক্ষতা: হাফেজ, মাওলানা, মুফতি, দাওরায়ে হাদিস, কোরআন ও হাদিসের আলোকে বিবরণ ভিত্তিক চলমান পরিস্থিতির ওপর তাফসিরের বিষয়ে সুমধুর কণ্ঠস্বর আলোচনা করার পারদর্শিতা থাকতে হবে। বয়স: খতিব প্রার্থীকে বিবাহিত এবং বয়স ৪০-৪৫ বছর হতে হবে। পদ ০২, ইমাম: ৫ ওয়াক্ত নামাজ পড়াবেন ও পাশাপাশি জুমা ও ঈদের নামাজ, সাপ্তাহিক তাফসির ও রমজানে তারাবিহ পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে। যোগ্যতা ও দক্ষতা: হাফেজ, মাওলানা ও মুফতি হতে হবে। তারতীল ও তাজবীদ এবং সহিহ শুদ্ধ সুমধুর কণ্ঠস্বরে কোরআন তেলাওয়াতে পারদর্শিতা থাকতে হবে। বয়স: ইমাম প্রার্থীকে বিবাহিত এবং বয়স ৩৫-৪০ বছর হতে হবে। ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ২১-১১-২০২৬ ইং, রোজ শনিবার, সকাল ১০ ঘটিকায় মসজিদ প্রাঙ্গণে। শর্তাবলি: খতিব পদে কমপক্ষে ৫ বছর এবং পেশ ইমাম পদে কমপক্ষে ৩ বছরের দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকতে হবে। ইমাম প্রার্থীকে অবশ্যই কোরআনে হাফেজ এবং সুমধুর কণ্ঠস্বর ও সহিহ শুদ্ধ তেলাওয়াতে পারদর্শী হতে হবে। প্রার্থীকে আমল-আখলাক, আচার-আচরণ ও ব্যক্তিত্বের দিক থেকে উত্তম হতে হবে। আবেদনের সময় যা যা লাগবে: জীবনবৃত্তান্তসহ বহুতে লিখিত দরখাস্ত এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি। পাসপোর্ট সাইজের ২ কপি ছবি, ১টি সচল মোবাইল নম্বর এবং পূর্ববর্তী কর্মস্থলের অভিজ্ঞতার সনদ। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর/চেয়ারম্যানের চারিত্রিক সনদপত্র। আবেদনের শেষ তারিখ: ২০/১১/২০২৬ ইং। হাদিয়া/সম্মানী: যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী আলোচনা সাপেক্ষে। আবেদন জমা দেওয়ার স্থান: নিমতলা জামে মসজিদ, ১৬/১, স্টেশন রোড, তেজগাঁও, ঢাকা-১২১৫। মসজিদ পরিচালনা কমিটি, নিমতলা জামে মসজিদ। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন: ০১৯৫৫৩০৯*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ → মহিলা মাদ্রাসার নিয়োগ →