পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন →
মসজিদের নিয়োগ

খতীব ও পেশ ইমাম নিয়োগ বিজ্ঞপ্তি – নবাবগঞ্জ বাজার জামে মসজিদ, ৮০ নবাবগঞ্জ রোড, পোস্তা, লালবাগ, ঢাকা-১২১১, ঢাকা বিভাগ – হাদিয়া যোগ্যতা অনুযায়ী আলোচনা সাপেক্ষে

নবাবগঞ্জ বাজার জামে মসজিদ, ৮০ নবাবগঞ্জ রোড, পোস্তা, লালবাগ, ঢাকা-১২১১, ঢাকা বিভাগের জন্য ১ জন খতীব ও ১ জন পেশ ইমাম আবশ্যক। উক্ত পদের জন্য আগ্রহী প্রার্থীগণকে নিম্নে বর্ণিত যোগ্যতা, শর্তাবলী ও প্রয়োজনীয় কাগজপত্রসহ মসজিদ কমিটির সভাপতি বরাবরে আগামী ২৫/১০/২০২৬ ইং তারিখের মধ্যে স্বহস্তে লিখিত দরখাস্ত সরাসরি/ডাকযোগে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হইল। খতীব পদ: শুধু জুম্মার নামাজ পড়াবেন; হাফেজ, মাওলানা, মুফতী, দাওরায়ে হাদীস ও কামিল পাশ হতে হবে; কোরআন ও হাদীসের আলোকে বিষয়ভিত্তিক চলমান পরিস্থিতির উপর তাফসীর বিষয়ে আলোচনায় পারদর্শী হতে হবে; প্রার্থীকে বিবাহিত এবং নূন্যতম ৪২-৪৫ বছর হতে হবে। পেশ ইমাম পদ: ৫ ওয়াক্ত নামাজ, ঈদের নামাজ, সাপ্তাহিক তাফসীর ও রমজানে তারাবীহ পড়াবেন; হাফেজ, মাওলানা ও মুফতী হতে হবে; প্রার্থীকে বিবাহিত এবং নূন্যতম ৩৫-৪০ বছর হতে হবে। হাদিয়া/সম্মানী: হাদিয়া যোগ্যতা অনুযায়ী আলোচনা সাপেক্ষে। শর্তাবলী: প্রার্থীদ্বয়কে অবশ্যই হাফেজে কোরআন (পূর্ণ ইয়াদ সহ) সুমধুর কণ্ঠস্বর, সহীহ শুদ্ধ তেলাওয়াতে পারদর্শী হতে হবে। অভিজ্ঞতা: খতীব পদে কমপক্ষে ৫ বৎসর এবং পেশ ইমাম পদে কমপক্ষে ৩ বৎসরের দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনে যা যা লাগবে: জীবন বৃত্তান্তসহ স্বহস্তে লিখিত দরখাস্ত এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি; সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সত্যায়িত ফটোকপি (আরবী হতে হলে বাংলায় অনুবাদ হতে হবে); পাসপোর্ট সাইজের ২ কপি ছবি ও ১টি সচল মোবাইল নম্বর এবং স্থানীয় চেয়ারম্যানের চারিত্রিক সনদপত্র। বিজ্ঞপ্তির তারিখ: ১১/১০/২০২৬ ইং।
যোগাযোগ: ০১৯৩১১৩৬*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ → মহিলা মাদ্রাসার নিয়োগ →