মুয়াজ্জিন নিয়োগ বিজ্ঞপ্তি। ঠিকানা: নবীনগর, আশুলিয়া থানা, সাভার উপজেলা, ঢাকা জেলা, ঢাকা বিভাগ। বেতন: আলোচনা সাপেক্ষে সম্মানসূচক মাসিক সম্মানি প্রদান করা হবে।
নবীনগর, আশুলিয়া থানা, সাভার উপজেলা, ঢাকা জেলা, ঢাকা বিভাগে এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কুরগাঁও নতুনপাড়া বায়তুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের জন্য একজন যোগ্য মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হবে। তাই আগ্রহী প্রার্থীকে লিখিত আবেদন পত্র, জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি, এক কপি সত্যায়িত রঙিন ছবি ও মোবাইল নাম্বারসহ ২৮/১১/২০২৬ইং তারিখ রোজ শনিবার সকাল ৯ ঘটিকায় স্ব-শরীরে মসজিদে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো। আবেদনকারীকে নিম্নোক্ত যোগ্যতার অধিকারী হতে হবে: পবিত্র কুরআনের পূর্ণাঙ্গ হাফেজ হতে হবে। মানসম্মত কুরআন তেলাওয়াতের অধিকারী হতে হবে। খতমে তারাবীহ পড়ানোর পূর্ণাঙ্গ যোগ্যতা থাকতে হবে। কওমী মাদরাসায় কমপক্ষে কাফিয়া পর্যন্ত পড়াশোনা থাকতে হবে, এরচেয়ে বেশি হলে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স সর্বনিম্ন ২৫ হতে হবে (যোগ্য প্রার্থীর ক্ষেত্রে বয়স কিছুটা শিথিলযোগ্য)। উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। উপরোক্ত বিষয়গুলোর যোগ্য ও আগ্রহী প্রার্থীগণ অনুগ্রহপূর্বক নিম্নোক্ত হোয়াটস অ্যাপ নাম্বারে কুরআন তেলাওয়াত ও আজানের ভিডিও পাঠিয়ে দেবেন। আলোচনা সাপেক্ষে সম্মানসূচক মাসিক সম্মানি প্রদান করা হবে। মসজিদটি নবীনগর স্টান্ড থেকে আধা কিমি পশ্চিমে অবস্থিত। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন: ০১৮১৮৭৬১*** 🔒, ০১৬২৪৪১০*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
