ইমাম-খতিব নিয়োগ বিজ্ঞপ্তি – ঠিকানা: গোপালপুর বাজার, বারহাট্টা, নেত্রকোণা – আকর্ষণীয় বেতন-বোনাস
নেত্রকোণার বারহাট্টায় অবস্থিত ঐতিহ্যবাহী গোপালপুর বাজার শাহী জামে মসজিদের জন্য একজন ইমাম-খতিব নিয়োগ দেওয়া হবে। ঠিকানা: গোপালপুর বাজার শাহী জামে মসজিদ, বারহাট্টা, নেত্রকোণা। প্রার্থীকে হাফেজ, মাওলানা ও মুফতি হতে হবে, বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে এবং ন্যূনতম ০৫ বছরের ইমামতির অভিজ্ঞতা থাকতে হবে। আকর্ষণীয় বেতন-বোনাস প্রদান করা হবে এবং সালের সাথী অগ্রাধিকার পাবেন। আগ্রহী প্রার্থীকে আগামী ২০ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখের মধ্যে স্বহস্তে লিখিত আবেদনপত্র সভাপতি/সেক্রেটারী বরাবর ডাকযোগে এবং হোয়াটসঅ্যাপে (০১৭১০-৮৯৩*** 🔒) পৌঁছাতে হবে। আবেদনের সাথে শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজ ০২ (দুই) কপি ছবি দাখিল করতে হবে। বারহাট্টা উপজেলার স্থায়ী বাসিন্দাদের আবেদন করার প্রয়োজন নেই, আবেদন করলে আবেদনপত্র বাতিল বলিয়া গণ্য হবে। যোগাযোগ: মোঃ হাফিজুর রহমান, সভাপতি – ০১৭১৮০৯৭*** 🔒; মুহাম্মদ মনিরুজ্জামান জামাল, সেক্রেটারী ০১৭১০-৮৯৩*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
