পাঁচ ওয়াক্ত ইমাম নিয়োগ বিজ্ঞপ্তি – দালাল বাজার সংলগ্ন, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম বিভাগ – বেতন ৮,০০০ টাকা
দালাল বাজার সংলগ্ন, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম বিভাগে একটি মসজিদে পাঁচ ওয়াক্ত ইমাম আবশ্যক। বেতন: ৮,০০০ টাকা (যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী আলোচনা সাপেক্ষে কম বা বেশি হতে পারে)। সুযোগ-সুবিধা: থাকা ও খাওয়ার সুব্যবস্থা রয়েছে। প্রয়োজনীয় যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই ভালো মানের হাফেজে কুরআন হতে হবে। সুন্দর, মার্জিত ও বিশুদ্ধ তেলাওয়াতের অধিকারী হতে হবে। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতির পাশাপাশি রমজান মাসে তারাবি পড়ানোর পূর্ণ যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে। জরুরি সতর্কবার্তা ও বিশেষ দ্রষ্টব্য: অনেকে আমাদের বলেন ভালো একজন ইমাম দেখে দেওয়ার জন্য। কারণ, মসজিদের ম্যানেজমেন্ট কমিটি সরাসরি বিষয়টি সামলাতে গিয়ে নানারকম বিড়ম্বনায় পড়েন, অনেক লোক কল দিয়ে বিরক্ত করেন, আবার কমিটিও বুঝতে পারেন না কাকে রেখে কাকে ডাকবেন। সে কারণে তারা দায়িত্বটি সম্পূর্ণ আমাদের ওপর ছেড়ে দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা যখন প্রার্থীর তেলাওয়াত বা সব খোঁজখবর নিয়ে চূড়ান্ত করে মসজিদে যাওয়ার তারিখ দিই, তখন অনেকে কথা দিয়েও সেখানে উপস্থিত হন না বা পরবর্তীতে আর যেতে চান না। এতে আমাদের সম্মানহানি হয় এবং কমিটির কাছেও চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। তাই বিনীত অনুরোধ: শুধুমাত্র যারা ১০০% নিশ্চিত যে কাজটিতে যোগ দেবেন এবং নির্দিষ্ট তারিখে উপস্থিত থাকতে পারবেন, তারাই যোগাযোগ করুন। অহেতুক, সময় নষ্ট করতে বা শুধু অভিজ্ঞতা যাচাই করার জন্য কেউ যোগাযোগ করা থেকে বিরত থাকুন। তেলাওয়াতের অডিও/ভিডিও ক্লিপ যাচাই করার পরেই কেবল ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
যোগাযোগ: ০১৬১৩৮০১*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
যোগাযোগ: ০১৬১৩৮০১*** 🔒
