পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন →
মসজিদের নিয়োগ

ইমাম ও খতিব নিয়োগ বিজ্ঞপ্তি – দক্ষিণ হাজিপুর, পানপাড়া, রামগঞ্জ, লক্ষ্মীপুর, চট্টগ্রাম বিভাগ – হাদিয়া আলোচনা সাপেক্ষে

দক্ষিণ হাজিপুর পাটওয়ারী বাড়ি জামে মসজিদের (দক্ষিণ হাজিপুর, ডাকঘর: পানপাড়া, উপজেলা: রামগঞ্জ, জেলা: লক্ষ্মীপুর, চট্টগ্রাম বিভাগ) সার্বিক দ্বীনি কার্যক্রম সুষ্ঠু, সুন্দর ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার লক্ষ্যে ইমাম ও খতিব পদে ১ জন যোগ্য, দক্ষ, আমল-আখলাকসম্পন্ন ও অভিজ্ঞ প্রার্থী নিয়োগ করা হবে। প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে সর্বনিম্ন ৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। হাফেজ / মাওলানা / মুফতী হতে হবে। হুফফাজ প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কারিয়ানা প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। নূরানী প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। শুদ্ধ উচ্চারণ, তাজবিদ ও মাখরাজসহ সুমধুর ও সুরেলা কণ্ঠে কুরআন তেলাওয়াতের দক্ষতা থাকতে হবে। জুমার খুতবা ও অন্যান্য দ্বীনি বিষয়ে যথাযথ জ্ঞান ও দায়িত্বশীলতা থাকতে হবে। মুসল্লিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ, উত্তম আখলাক ও দায়িত্বশীল মানসিকতা থাকতে হবে। সাধারণ শর্তাবলি: প্রার্থীকে অবশ্যই দ্বীনি অনুশাসন, উত্তম চরিত্র ও আমল-আখলাকের অধিকারী হতে হবে। সংশ্লিষ্ট পদে পূর্ব অভিজ্ঞতা ও প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীকে মসজিদের নিয়ম-কানুন ও পরিচালনা কমিটির সিদ্ধান্ত যথাযথভাবে মেনে চলতে হবে। যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকার ও প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা, অভিজ্ঞতা, তেলাওয়াতের মান, আচার-আচরণ ও দায়িত্ব পালনের সক্ষমতা বিবেচনা করা হবে। আবেদনের আহ্বান: উল্লিখিত যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন আগ্রহী প্রার্থীদের হোয়াটসআপ অথবা ই-মেইলে প্রয়োজনীয় বায়োডাটা/সিভি, শিক্ষাগত ও প্রশিক্ষণ সনদ পাঠিয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আবেদন/যোগাযোগ: সভাপতি / সেক্রেটারী, দক্ষিণ হাজিপুর পাটওয়ারী বাড়ি জামে মসজিদ, মোবাইল ও হোয়াটসআপ: ০১৭১১-৮১৩*** 🔒, ই-মেইল: royalbusiness.co@gmail.com।
যোগাযোগ: ০১৭১১-৮১৩*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ → মহিলা মাদ্রাসার নিয়োগ →