পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন
মসজিদের নিয়োগ

ইমাম নিয়োগ বিজ্ঞপ্ত – দক্ষিণ রমজানপুর, কালকিনি, মাদারীপুর – বেতন আলোচনা সাপেক্ষে

দক্ষিণ রমজানপুর তালুকদার বাড়ি জামে মসজিদের জন্য একজন যোগ্য ইমাম নিয়োগ করা হবে। যোগ্যতা: হাফেজ ও মাওলানা হতে হবে, বয়স ৩৫–৫০ বছর। বিবাহিত প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। প্রয়োজনীয় সকল শিক্ষাগত ও অন্যান্য কাগজপত্র থাকতে হবে। দায়িত্ব: ৫ ওয়াক্ত নামাজ সময়মতো ইমামতি করা, জুমার নামাজ পরিচালনা করা, প্রতিদিন সকালে কুরআন শিক্ষা প্রদান করা, মসজিদের পরিষ্কার-পরিচ্ছন্নতার তত্ত্বাবধান করা এবং মসজিদের সংযুক্ত মাদ্রাসার হাফেজ শিক্ষক ছুটিতে থাকলে শিক্ষার্থীদের দেখাশোনা ও পাঠদান করা। বেতন: আলোচনা সাপেক্ষে। থাকা ও খাবারের ব্যবস্থা মসজিদ কর্তৃপক্ষ বহন করবে। ছুটি: মসজিদের প্রচলিত নিয়ম এবং প্রযোজ্য নীতিমালা অনুযায়ী ছুটি প্রদান করা হবে। সিভি জমা দেওয়ার শেষ তারিখ: ২৫ আগস্ট ২০২৬। WhatsApp-এ সিভি পাঠানোর নম্বর: ০১৭২৩৪৩৭*** 🔒। ফোনে যোগাযোগের সময়: প্রতিদিন বিকাল ৫:০০টা থেকে এশার নামাজ পর্যন্ত। সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য কোনো প্রকার যাতায়াত বা অন্যান্য ভাতা প্রদান করা হবে না। ঠিকানা: দক্ষিণ রমজানপুর তালুকদার বাড়ি জামে মসজিদ, গ্রাম: দক্ষিণ রমজানপুর, পোস্ট: রমজানপুর হাট, ভায়া: গৌরনদী, উপজেলা: কালকিনি, জেলা: মাদারীপুর। যোগ্য ও প্রয়োজনীয় কাগজপত্রসম্পন্ন প্রার্থীদেরই যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। নির্ধারিত শেষ তারিখের আগেই উপযুক্ত প্রার্থী পাওয়া গেলে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে এবং পরবর্তীতে আর কোনো আবেদন গ্রহণ করা হবে না। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন।
যোগাযোগ: ০১৭২৩৪৩৭*** 🔒 (WhatsApp), ০১৭০৭৫৪২*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ মহিলা মাদ্রাসার নিয়োগ