পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন →
মসজিদের নিয়োগ

একজন মুয়াজ্জিন নিয়োগ বিজ্ঞপ্তি – দক্ষিণ মুগরাকুল, তারাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ – মাসিক বেতন ১০,০০০ টাকা

দক্ষিণ মুগরাকুল বাইতুল আমান জামে মসজিদে বর্তমান মুয়াজ্জিন সাহেব গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাঁর সুস্থ হয়ে ফিরে আসা পর্যন্ত সাময়িকভাবে একজন যোগ্য মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই পূর্ণ কুরআন শরিফের হাফেজ হতে হবে, শুদ্ধ ও সুন্দরভাবে আজান দিতে এবং কুরআন তিলাওয়াত করতে জানতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজের নিয়মকানুন ও গুরুত্বপূর্ণ মাসআলা-মাসায়েল সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। রমজানে তারাবির নামাজে সম্পূর্ণ কুরআন খতম করানোর যোগ্যতা থাকতে হবে, যাতে ইমাম সাহেব ও মুয়াজ্জিন সাহেব মিলে তারাবির নামাজ পড়াতে পারেন। প্রার্থীকে দ্বীনদার, আমানতদার ও দায়িত্বশীল হতে হবে। মাসিক বেতন ১০,০০০ টাকা এবং মসজিদের মহল্লাবাসীর পক্ষ থেকে পালাক্রমে খাবারের ব্যবস্থা থাকবে। বর্তমান মুয়াজ্জিন সাহেব সুস্থ হয়ে ফিরে আসা পর্যন্ত এই নিয়োগ সাময়িক থাকবে; পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী স্থায়ী করার বিষয়ে আলোচনা হতে পারে, ইনশাআল্লাহ। আবেদন করতে সিভি/বায়োডাটা, কুরআন তিলাওয়াতের ভিডিও এবং আজান দেওয়ার ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। বিশেষ নির্দেশনা: সরাসরি ফোন করবেন না। যাচাই-বাছাই শেষে কর্তৃপক্ষ যোগাযোগ করবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের আবেদন করার অনুরোধ করা হলো। আল্লাহ তাআলা অসুস্থ মুয়াজ্জিন সাহেবকে দ্রুত সুস্থতা দান করুন এবং এই দ্বীনি খেদমতের জন্য একজন যোগ্য মুয়াজ্জিনের ব্যবস্থা করে দিন। আমিন।
যোগাযোগ: ০১৯৬৪৬৫০*** 🔒 (হোয়াটসঅ্যাপ)
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ → মহিলা মাদ্রাসার নিয়োগ →