পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন →
মসজিদের নিয়োগ

খতিব নিয়োগ বিজ্ঞপ্তি। ঠিকানা: দক্ষিণ পীরেরবাগ (আমতলা), ঢাকা জেলা, ঢাকা বিভাগ। বেতন: আলোচনা সাপেক্ষে।

দক্ষিণ পীরেরবাগ (আমতলা), ঢাকা জেলা, ঢাকা বিভাগ। দক্ষিণ পীরেরবাগ (আমতলা) কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের জন্য নিম্নে বর্ণিত যোগ্যতাসম্পন্ন আলেমগণের নিকট থেকে খতিব পদে আবেদন আহবান করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা: দাওরায়ে হাদিস (তাকমিল/মাস্টার্স সমমান) উত্তীর্ণ। কুরআন, হাদিস, তাফসির, ফিকহ, উসুলে ফিকহ ও আকিদায় গভীর জ্ঞানসহ সমসাময়িক বিশ্বপরিস্থিতি বিষয়ক মৌলিক ধারণা থাকতে হবে। অভিজ্ঞতা: ন্যূনতম ৩-৫ বছরের অভিজ্ঞতা। আরবি ভাষায় দক্ষতা: আরবিতে শুদ্ধ উচ্চারণ, পাঠ, অনুধাবন ও প্রাঞ্জল খুতবা প্রদানের সক্ষমতা। বিশেষ অগ্রাধিকার (অতিরিক্ত যোগ্যতা): হাফেজে কুরআন, কামিল, মুফতি, এমফিল, পিএইচডি বা সমমানের ডিগ্রিধারীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র: আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV), সকল শিক্ষাগত সনদ, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি মোবাইল নম্বরসহ আবেদন পাঠানোর অনুরোধ করা হচ্ছে। আবেদনের শেষ তারিখ: ২৫/১১/২০২৬ ইং। সভাপতি: মুফতী আব্দুর রহমান হায়দার, মিরপুর, ঢাকা-১২১৬। প্রচারে: হিফজুল কুরআন পরিষদ, বাংলাদেশ। বেতন আলোচনা সাপেক্ষে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন: ০১৩০৪০৯২*** 🔒, হোয়াটসঅ্যাপ: ০১৭৫৯৯৬৬*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ → মহিলা মাদ্রাসার নিয়োগ →