ইমাম ও প্রজেক্ট দায়িত্বশীল নিয়োগ বিজ্ঞপ্তি। ঠিকানা: দক্ষিণ ঢালিকান্দি, হযরতপুর, কেরানীগঞ্জ মডেল থানা, কেরানীগঞ্জ উপজেলা, ঢাকা জেলা, ঢাকা বিভাগ। বেতন: প্রাথমিক হাদিয়া ১০,০০০ টাকা (মাসিক)।
দক্ষিণ ঢালিকান্দি, হযরতপুর, কেরানীগঞ্জ মডেল থানা, কেরানীগঞ্জ উপজেলা, ঢাকা জেলা, ঢাকা বিভাগে নির্মাণাধীন নতুন মসজিদ ও মাদরাসা প্রজেক্টের জন্য জরুরি ভিত্তিতে একজন যোগ্য ও আমানতদার হাফেজ ও আলেম নিয়োগ দেওয়া হবে। বর্তমান অবস্থা ও দায়িত্বসমূহ: প্রজেক্টের জমিটি বর্তমানে ফাঁকা রয়েছে এবং চারদিকে নেট বাউন্ডারি সম্পন্ন করা হয়েছে। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে মসজিদ, অজুখানা ও টয়লেটের কাজ সম্পন্ন হবে, ইনশাআল্লাহ। প্রাথমিক পর্যায়ে মসজিদ প্রজেক্টের চলমান উন্নয়ন কাজের তদারকি, আসবাবপত্র কেনাকাটা এবং প্রজেক্টের মূল দায়িত্ব পালন করতে হবে। মসজিদের নির্মাণকাজ শেষ হলে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতি করতে হবে। কেউ পরিবার নিয়ে থাকতে চাইলে পর্যায়ক্রমে সেই আবাসনের ব্যবস্থাও করে দেওয়া হবে, ইনশাআল্লাহ। যোগ্যতা: কওমি মাদরাসা থেকে দাওরায়ে হাদিস (আলেম) এবং পবিত্র কুরআনের হাফেজ হতে হবে। আমানতদার, বিশ্বস্ত এবং দায়িত্ব পালনে একাগ্র ও কর্মঠ হতে হবে। হাদিয়া ও সুযোগ-সুবিধা: প্রাথমিক হাদিয়া ১০,০০০ টাকা (মাসিক)। পরবর্তীতে মসজিদ ও মাদরাসার কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু হলে দায়িত্ব বাড়ার সাথে সাথে হাদিয়াও বৃদ্ধি করা হবে, ইনশাআল্লাহ। কর্মস্থল: দক্ষিণ ঢালিকান্দি, হযরতপুর, কেরানীগঞ্জ, ঢাকা। আগ্রহী প্রার্থীদের যোগাযোগের জন্য মাওলানা আনসারুল হক ইমরান। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন: ০১৯১৪৫২৩*** 🔒, ০১৩৪৪৫০৪*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
