পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন →
পুরুষ মাদ্রাসার নিয়োগ

নূরানী প্রশিক্ষণপ্রাপ্ত আবাসিক ও অনাবাসিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি। ঠিকানা: তালম, গুল্টা বাজার, তাড়াশ থানা, তাড়াশ উপজেলা, সিরাজগঞ্জ জেলা, রাজশাহী বিভাগ। বেতন: আলোচনা সাপেক্ষে।

তালম, গুল্টা বাজার, তাড়াশ থানা, তাড়াশ উপজেলা, সিরাজগঞ্জ জেলা, রাজশাহী বিভাগ, বাংলাদেশ। দ্বীনি শিক্ষা প্রসারে অগ্রগামী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান "তালম মাহমুদিয়া দারুল উলুম হাফেজিয়া ক্বওমীয়া মাদ্রাসা ও নূরানী ক্যাডেট শাখা"-এর জন্য সম্পূর্ণ দ্বীনদার, আমলদার, নিষ্ঠাবান ও দক্ষ ০৩ (তিন) জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। পদের বিবরণ ও সংখ্যা: আবাসিক শিক্ষক ০১ জন (মাদ্রাসায় সার্বক্ষণিক অবস্থান করতে হবে) এবং অনাবাসিক শিক্ষক ০২ জন। আবশ্যকীয় যোগ্যতা ও শর্তাবলী: প্রার্থীকে অবশ্যই স্বীকৃত কোনো বোর্ড থেকে নূরানী ট্রেনিংপ্রাপ্ত হতে হবে। নূরানী ও ক্বওমীয়া মাদ্রাসায় শিক্ষাদানের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং আবাসিক শিক্ষক এর জন্য ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সুন্দর ও স্পষ্ট উচ্চারণসহ কুরআন তিলাওয়াত এবং চমৎকার হস্তাক্ষরের অধিকারী হতে হবে। সুন্নতি লেবাস ও আদর্শ চরিত্রের অধিকারী এবং পাঁচ ওয়াক্ত নামাজের কঠোর পাওবন্দ হতে হবে। বেতন ও সুযোগ-সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে (যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী আকর্ষণীয় ও সম্মানজনক বেতন প্রদান করা হবে)। আবাসিক শিক্ষকের জন্য মাদ্রাসার পক্ষ থেকে উন্নত পরিবেশে থাকা ও খাওয়ার সুব্যবস্থা রয়েছে। আবেদনের প্রক্রিয়া: আগ্রহী যোগ্য প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র (নূরানী ট্রেনিংয়ের সনদ, অভিজ্ঞতার প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ ও জাতীয় পরিচয়পত্র/NID) এবং পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ (CV) সরাসরি মাদ্রাসার কার্যালয়ে অথবা নিম্নোক্ত মোবাইল নম্বরে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। যোগাযোগের ঠিকানা: তালম মাহমুদিয়া দারুল উলুম হাফেজিয়া ক্বওমীয়া মাদ্রাসা, স্থান: তালম, গুল্টা বাজার, তাড়াশ, সিরাজগঞ্জ। আগ্রহী প্রার্থীগণ অফিস ও মুহতামিমের সাথে যোগাযোগ করুন: ০১৭৮৭৮৪৩*** 🔒, ০১৭৩৭৪৩৩*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
মসজিদের নিয়োগ → মহিলা মাদ্রাসার নিয়োগ →