পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন →
পুরুষ মাদ্রাসার নিয়োগ

প্রশিক্ষণপ্রাপ্ত হিফজখানা ও নাজেরা বিভাগের অনাবাসিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি – ঠিকানা: পশ্চিম রানাভোলা, তুরাগ, ঢাকা – মাসিক বেতন-হাদিয়া ৯,০০০–১০,০০০ টাকা

তাযকিয়াতুল উম্মাহ হিফজ মাদরাসায় জরুরি ভিত্তিতে হিফজখানা ও নাজেরা বিভাগের জন্য ১ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে প্লে থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়ানোর যোগ্যতাসম্পন্ন, কুরআন তিলাওয়াতে শুদ্ধ ও দক্ষ, প্রশিক্ষণপ্রাপ্ত, আমানতদার, আন্তরিক ও দায়িত্বশীল হতে হবে। মাদরাসাটি অনাবাসিক এবং ডিউটির সময় তুলনামূলক কম। মাসিক বেতন-হাদিয়া ৯,০০০–১০,০০০ টাকা। উল্লিখিত বেতনে দায়িত্ব পালন করতে আগ্রহী প্রার্থীরাই যোগাযোগ করবেন। আগ্রহী প্রার্থীদের নিজের কুরআন তিলাওয়াত, নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিবরণ হোয়াটসঅ্যাপে পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে। যোগাযোগের আগে বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ পড়ে নেওয়ার অনুরোধ রইল।
যোগাযোগ: ০১৬০৯৭৪৩*** 🔒 (হোয়াটসঅ্যাপ)
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
মসজিদের নিয়োগ → মহিলা মাদ্রাসার নিয়োগ →