পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ

নূরানী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি – দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, ঢাকা – হাদিয়া ১২,০০০–১৮,০০০ টাকা

তানজিলুল কুরআন মাদ্রাসা, দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, ঢাকা-তে একজন নূরানী শিক্ষক আবশ্যক। হাফেজ ও মাওলানা হতে হবে এবং নূরানী প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। আরবি ও বাংলা হাতের লেখা সুন্দর হতে হবে। শিশুদের নূরানী কায়দা, আমপারা ও নাজেরা পড়ানোর মানসিকতা ও আগ্রহ থাকতে হবে। শিশুদের প্রতি আন্তরিক, ধৈর্যশীল ও দায়িত্বশীল হতে হবে এবং মাদ্রাসার পরিবেশে খেদমত করার আগ্রহ থাকতে হবে। হাদিয়া ১২,০০০–১৮,০০০ টাকা, যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। যারা খেদমত করতে আগ্রহী, তারা ০১৭৩৯৩২০*** 🔒 নম্বরে শুধুমাত্র WhatsApp/মেসেজের মাধ্যমে একটি ছোট তিলাওয়াতের ভিডিও, নিজের হাতের লেখার ছবি ও প্রয়োজনীয় সনদপত্রের ছবি পাঠাবেন। দয়া করে কেউ ফোন করবেন না। যোগ্য প্রার্থীদের মধ্য থেকে যাদের উপযুক্ত মনে হবে, মাদ্রাসা কর্তৃপক্ষ নিজ থেকে যোগাযোগ করবে, ইনশাআল্লাহ।
যোগাযোগ: ০১৭৩৯৩২০*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
মসজিদের নিয়োগ মহিলা মাদ্রাসার নিয়োগ