পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ

হুফফাজ প্রশিক্ষণপ্রাপ্ত হাফেজ নিয়োগ বিজ্ঞপ্তি – নওদাপাড়া, রাজশাহী সিটি কর্পোরেশন – হাদিয়া ১১,০০০–১২,০০০ টাকা

তাজবীদুল কুরআন মডেল মাদরাসা, নওদাপাড়া, রাজশাহী সিটি কর্পোরেশন। একজন দক্ষ, আমানতদার ও দায়িত্বশীল হাফেজ নিয়োগ দেওয়া হবে। হাফেজে কুরআন হতে হবে। হুফফাজ প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। সরাসরি সাক্ষাৎকারে এলে কিছু পথ খরচ দেওয়া হবে। ইচ্ছা করলে WhatsApp-এ ভিন্ন ভিন্ন কিছু জায়গা থেকে তেলাওয়াত পাঠাতে পারবেন। তিন বেলা উন্নত মানের খাবার (মাছ, গোশত ও ডিম), দুই বেলা নাস্তা ও থাকা সম্পূর্ণ ফ্রি। দুই ঈদে অর্ধেক বেতনের বোনাস। প্রভিডেন্ট ফান্ড সুবিধা। মাসিক ইনসেন্টিভ: ৫০০–৫,০০০ টাকা। প্রাথমিক চিকিৎসা সুবিধা। দান/কালেকশনমুক্ত প্রতিষ্ঠান। সীমিত শিক্ষার্থী, ফলে সুন্দর পরিবেশে পাঠদান। মাসের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে: বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার বিকেল পর্যন্ত। মাসিক ছুটি: প্রতি মাসের শেষ মঙ্গলবার আসরের পর থেকে শুক্রবার বিকেল পর্যন্ত।
যোগাযোগ: ০১৭৬৮৪৯৬***
🔒 সম্পূর্ণ নাম্বারসহ দেখতে পাসওয়ার্ড সংগ্রহ করুন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
মসজিদের নিয়োগ মহিলা মাদ্রাসার নিয়োগ