পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন →
পুরুষ মাদ্রাসার নিয়োগ

ভালো মানের অভিজ্ঞ ও দায়িত্বশীল হাফেজ সাহেব নিয়োগ বিজ্ঞপ্তি। ঠিকানা: ঢালুয়া, নাঙ্গলকোট থানা, নাঙ্গলকোট উপজেলা, কুমিল্লা জেলা, চট্টগ্রাম বিভাগ। বেতন: আলোচনা সাপেক্ষে।

ঢালুয়া, নাঙ্গলকোট থানা, নাঙ্গলকোট উপজেলা, কুমিল্লা জেলা, চট্টগ্রাম বিভাগে জামিয়া রহমানিয়া জমিরিয়া শিহরের জন্য একজন ভালো মানের, অভিজ্ঞ ও দায়িত্বশীল হাফেজ সাহেব নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা ও প্রত্যাশা: ১. হিফজ সম্পন্ন হতে হবে এবং মাদরাসার কিতাব বিভাগে পড়াশোনা থাকতে হবে। ২. হাফেজ হিসেবে কমপক্ষে ৫–১০ বছরের খেদমতের অভিজ্ঞতা থাকতে হবে। ৩. হিফজের পাশাপাশি কিতাব বিভাগে কমপক্ষে শশম/পাঞ্জুম জামাত পর্যন্ত পড়াশোনা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ৪. বয়সে কিছুটা পরিণত ও অভিজ্ঞ হতে হবে। ৫. নিজের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন, আত্মনিয়ন্ত্রণে সক্ষম এবং পরিস্থিতি বুঝে বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা থাকতে হবে। বিশেষ অনুরোধ: ফোন কল করবেন না। আগ্রহী প্রার্থীরা হোয়াটসঅ্যাপে নিজের পরিচয়, শিক্ষাগত যোগ্যতা ও খেদমতের অভিজ্ঞতার বিবরণ এবং একটি তিলাওয়াতের অডিও/ভিডিও পাঠাবেন। যোগ্য ও আগ্রহী প্রার্থীদের যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। বেতন আলোচনা সাপেক্ষে। আগ্রহী প্রার্থীগণ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন: ০১৮১৮১৯৪*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
মসজিদের নিয়োগ → মহিলা মাদ্রাসার নিয়োগ →