পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন
মসজিদের নিয়োগ

ইমাম-খতিব কাম মুহতামিম নিয়োগ বিজ্ঞপ্তি – পশ্চিম মানিকদী, নামাপাড়া, ঢাকা সেনানিবাস – হাদিয়া আলোচনা সাপেক্ষে

ঢাকা জেলার ক্যান্টনমেন্ট থানাধীন পশ্চিম মানিকদী (নামাপাড়া) আল-আমিন জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসায় একজন ইমাম-খতিব ও মুহতামিম নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীকে আগামী ১০ অক্টোবর ২০২৬-এর মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, ২ কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদসহ নিম্নবর্ণিত ঠিকানায় প্রেরণ করতে হবে। যোগ্যতা ও অভিজ্ঞতা: হাফেজ হতে হবে; মাওলানা হতে হবে (প্রথম বিভাগে উত্তীর্ণ শর্ত); ইফতা সম্পন্ন হতে হবে (২ বছর) (প্রথম বিভাগে উত্তীর্ণ শর্ত); কমপক্ষে ৩ বছরের খেতাবতের অভিজ্ঞতা থাকতে হবে; কমপক্ষে ৩ বছরের মাদ্রাসা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে; সুললিত কণ্ঠের অধিকারী হতে হবে; সাবলীল ভাষায় বক্তব্যে পারদর্শী হতে হবে; বিষয়ভিত্তিক আলোচনা ও তাফসিরে পারদর্শী হতে হবে; বয়স ৩৫ বছর বা তদূর্ধ্ব হতে হবে। হাদিয়া: আলোচনা সাপেক্ষে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সাক্ষাতের তারিখ ও সময় মোবাইলের মাধ্যমে জানানো হবে। সরাসরি ফোন দেওয়া নিষেধ। ঠিকানা: আল-আমিন জামে মসজিদ, পশ্চিম মানিকদী, নামাপাড়া, ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬।
যোগাযোগ: ০১৭১১৫৮২*** 🔒 (WhatsApp), ০১৮১৯৪৬০*** 🔒 (WhatsApp)
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ মহিলা মাদ্রাসার নিয়োগ