ইমাম নিয়োগ বিজ্ঞপ্তি – পলাশনগর কেন্দ্রীয় জামে মসজিদ, মিরপুর-১১, ঢাকা – হাদিয়া আলোচনা সাপেক্ষে
ঢাকার মিরপুর-১১ এলাকার পলাশনগর কেন্দ্রীয় জামে মসজিদের জন্য একজন পেশ ইমাম নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই হাফেজ এবং দাওরায়ে হাদিস পাস হতে হবে। ন্যূনতম ৩ বছরের ইমামতির অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ২৫–৪০ বছর এবং বিবাহিত হতে হবে। শিক্ষাগত যোগ্যতার সনদ, নাগরিকত্ব সনদ, এনআইডির কপি, পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি ও আবেদনপত্রসহ নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। মাসিক হাদিয়া ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। আগ্রহী প্রার্থীদের ১৮ জুলাই ২০২৬, শনিবার সকাল ৯:০০টায় মসজিদ কমপ্লেক্সে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। যোগাযোগ: ০১৭৬৪৩৪২***
🔒 সম্পূর্ণ নাম্বারসহ দেখতে পাসওয়ার্ড সংগ্রহ করুন
