পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ

নাজেমে তালিমাত, নূরানী শিক্ষক ও দারোয়ান কাম কেয়ারটেকার নিয়োগ বিজ্ঞপ্তি – মানিকগঞ্জ শহর, ঢাকার পাশে – সম্মানজনক বেতন-ভাতা

ঢাকার পাশে মানিকগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জামিয়াতুল মানার আল ইসলামিয়ায় শিক্ষক ও কর্মচারী নিয়োগ করা হবে। নাজেমে তালিমাত (শিক্ষা পরিচালক) ১ জন (আবাসিক) নিয়োগ দেওয়া হবে; যোগ্যতা ও অভিজ্ঞতা: দাওরায়ে হাদিস পাশ, হাফেজে কোরআন, চট্টগ্রাম বোর্ড হতে বাংলা, গণিত, ইংরেজি ও আরবি বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত, স্বনামধন্য কোনো মাদ্রাসায় শিক্ষা পরিচালক হিসেবে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী। নূরানী শিক্ষক ২ জন (আবাসিক ১, অনাবাসিক ১) নিয়োগ দেওয়া হবে; যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম দাওরায়ে হাদিস পাশ, হাফেজে কোরআন অগ্রাধিকার, শারীরিক ও মানসিক শান্তি প্রদান ব্যতীত পাঠদানে অভিজ্ঞ, মেহনতী ও দ্বীনদার। দারোয়ান কাম কেয়ারটেকার ১ জন নিয়োগ দেওয়া হবে; যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম পঞ্চম শ্রেণী পাশ, কোনো মাদ্রাসায় দারোয়ান হিসেবে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং সুন্নতের উপর পরিপূর্ণভাবে আমলকারী। আগ্রহী প্রার্থীদের সিভি, হাতের লেখা ও ডিভাইস বিহীন ভিডিও তেলাওয়াত WhatsApp নম্বরে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। সকল পদে আলোচনা সাপেক্ষে সম্মানজনক বেতন ভাতা প্রদান করা হবে ইনশাআল্লাহ।
যোগাযোগ: ০১৭৯২৩১১*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
মসজিদের নিয়োগ মহিলা মাদ্রাসার নিয়োগ