পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন →
মসজিদের নিয়োগ

ইমাম নিয়োগ বিজ্ঞপ্তি – ৫নং সিদ্ধেশ্বরী রোড, রমনা, ঢাকা-১২১৭, ঢাকা বিভাগ – মাসিক বেতন ও অন্যান্য আর্থিক সুবিধা আলোচনা সাপেক্ষে

ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত পরমা ভবন মসজিদ (সিদ্ধেশ্বরী পরমা ফ্ল্যাট মসজিদ), ৫নং সিদ্ধেশ্বরী রোড, রমনা, ঢাকা-১২১৭, ঢাকা বিভাগে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য একজন অভিজ্ঞ ইমাম নিয়োগ করা হবে। যোগ্যতা: ফাজিল অথবা কামিল পাস। শর্ত: কাদেরিয়া অথবা জামিয়ার ফারেগ হলে ভালো হয়। শিক্ষাগত যোগ্যতা: পবিত্র কুরআনে হাফেজ/দাওরায়ে হাদীস। নির্ভুল তেলওয়াত ও শ্রুতিমধুর কণ্ঠের অধিকারী এবং নামাজের মাসায়েল সম্পর্কে অভিজ্ঞ হতে হবে। বয়স: ২৫-৪০ বছর, সুন্নাহভিত্তিক জীবনযাপনে অভ্যস্ত হতে হবে। অধিকতর যোগ্যতাসম্পন্ন ও অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে কিছু শর্তাবলী শিথিলযোগ্য। থাকা-খাওয়া: মসজিদের মধ্যে আলাদা কক্ষে সিঙ্গেল থাকার সুব্যবস্থা আছে, তবে খাওয়া নিজ দায়িত্বে। মাসিক বেতন ও অন্যান্য আর্থিক সুবিধা আলোচনা সাপেক্ষে। আবেদন: আগ্রহী প্রার্থীগণকে আগামী ১৩/১০/২০২৬ খ্রি. তারিখ, মঙ্গলবারের মধ্যে নিজ হস্তে লিখিত পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার প্রমাণপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও মোবাইল নাম্বারসহ আবেদনপত্র মসজিদের সম্মানিত সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর প্রেরণ করতে হবে। প্রাপ্ত আবেদনপত্র প্রাথমিকভাবে যাচাই বাছাই পূর্বক সাক্ষাতের তারিখ ও সময় জরুরিভাবে যথাসময়ে মোবাইল ফোনে/SMS এর মাধ্যমে জানানো হবে। অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণ করা হবে না এবং সাক্ষাতের সময় কোন প্রকার টিএ/ডিএ দেয়া হবে না। সভাপতি: ড. মোহাম্মদ মহিউদ্দীন, সাধারণ সম্পাদক: মো: রেজাউল করিম, পরমা ভবন মসজিদ কমিটি।
যোগাযোগ: ০১৭৪৭০০৪*** 🔒, ০১৭১২০২৯*** 🔒 (সাধারণ সম্পাদক মো: রেজাউল করিম, প্রয়োজনে)
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ → মহিলা মাদ্রাসার নিয়োগ →