পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ

নাজেরা বিভাগের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি – দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, ঢাকা – প্রাথমিক বেতন ১২,০০০ টাকা

ঢাকার দক্ষিণ বনশ্রীতে অবস্থিত স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মারকাযুল ইলম হিফজ মাদরাসা-এর নাজেরা বিভাগের জন্য একজন দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
সুযোগ-সুবিধাসমূহ:
৩ বেলা মানসম্মত পুষ্টিকর খাবার ও ৩ বেলা নাস্তার ব্যবস্থা।
প্রতি মাসে ৩ দিন ছুটি।
দুই ঈদে ১০০% বেসিক উৎসব বোনাস।
৫ বছর সফলভাবে চাকরিরত শিক্ষকবৃন্দের জন্য পেনশন স্কিম।
বেতন প্রতি মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে প্রদান করা হবে।
প্রাথমিক বেতন: ১২,০০০ টাকা। (একাধিক লাহানে পাঠদান ও শিক্ষার্থীদের যত্নসহকারে পাঠদানে অভিজ্ঞ হলে ১২,০০০+ টাকা প্রদান করা হবে।)
উন্নত মানের আবাসন, খাট, তোশক, বালিশ, চাদর, কাপড় রাখার র‍্যাক ও ব্যক্তিগত লকার কেবিনেট
আবেদনের শর্তাবলী:
হাফেজে কুরআন ও হুফফাজ প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
তাজবীদ ও ভিন্ন ভিন্ন লাহানে মাশক করাতে পারদর্শী হতে হবে।
শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রাখা ও উচ্চস্বরে পাঠদানের অভিজ্ঞতা থাকতে হবে।
শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো স্নেহের চোখে দেখে আবাসিক কার্যক্রম পরিচালনা করতে হবে।
প্রতিষ্ঠানের নিয়ম-কানুনের প্রতি আন্তরিক, সামাজিক ও মিষ্টভাষী হতে হবে।
হিফজ অথবা নাজেরা বিভাগে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া: ভিডিও (তিলাওয়াত, মাশক ও গজল), পূর্ণ ছবি এবং হালনাগাদ বায়োডাটা পাঠাতে হবে।
ঠিকানা: ১৩৫/৪১/১, দক্ষিণ বনশ্রী, তিতাস রোড, লেগুনা স্ট্যান্ড, খিলগাঁও, ঢাকা-১২১৯।
যোগাযোগ: ০১৬৪৩৫৮৯***, ০১৯৫৬০২৯***
🔒 সম্পূর্ণ নাম্বারসহ দেখতে পাসওয়ার্ড সংগ্রহ করুন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
মসজিদের নিয়োগ মহিলা মাদ্রাসার নিয়োগ